অনলাইন ডেস্ক
প্রিন্ট
বুধবার, ০৪ জুন ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:৩৪ পূর্বাহ্ণ
ফাইল ছবি
বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) ব্রিটেনের সাবেক মন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ সিদ্দিকের বাংলাদেশে থাকা আয়কর নথি এবং একটি ফ্ল্যাট সংক্রান্ত রাজউক নথি জব্দ করেছে।
দুদকের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন বুধবার (৩ জুন) কর অঞ্চল-৬ এবং রাজউক কার্যালয় থেকে এই নথিগুলো সংগ্রহ করেন।
জব্দ করা আয়কর নথিতে দেখা গেছে, ২০০৬-০৭ অর্থবছর থেকে ২০১৪-১৫ সাল পর্যন্ত টিউলিপ সিদ্দিকের নামে অ্যাডভান্স টাওয়ার্ডস ডেভেলপারসের মাধ্যমে ৫ লাখ টাকা প্রদর্শিত রয়েছে। তবে ২০১৮-২০১৯ সাল থেকে তিনি আর কোনো আয়কর রিটার্ন দাখিল করেননি বলে দুদক সূত্রে জানা গেছে।
এছাড়া রাজধানীর শ্যামলী রিং রোডে জনতা হাউজিং সোসাইটিতে টিউলিপের নামে থাকা একটি ফ্ল্যাটের নথিও রাজউক থেকে জব্দ করা হয়েছে। গুলশানে একটি বিতর্কিত ফ্ল্যাট তার ছোট বোন আজমিনা সিদ্দিককে ‘হেবা’ করার কথাও নথিতে উল্লেখ রয়েছে।
টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের ‘সিটি মিনিস্টার’ পদে দায়িত্ব পালন করছিলেন। তবে দুর্নীতির অভিযোগ ও রাজনৈতিক সমালোচনার মুখে চলতি বছরের জানুয়ারিতে তিনি পদত্যাগ করেন। উল্লেখ্য, তিনি ২০২৪ সালের ডিসেম্বরে ব্রিটেনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেন। সৌজন্যে: বিজনেসআই২৪
Posted ৯:৩১ পূর্বাহ্ণ | বুধবার, ০৪ জুন ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর