২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় হতাহতদের স্মরণে

নিউইয়র্কে মহিলা আওয়ামী লীগের র‌্যালি

অজিৎ ভৌমিক   প্রিন্ট
শনিবার, ২৩ আগস্ট ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৩৯ পূর্বাহ্ণ

নিউইয়র্কে মহিলা আওয়ামী লীগের র‌্যালি

গ্রেনেড হামলা দিবসে হতাহতদের স্মরণে যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের র‌্যালিতে মোনাজাত অনুষ্ঠিত হয় সোলায়মান আলীর নেতৃত্বে। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

২০০৪ সালের ২১ আগস্ট রাজধানী ঢাকায় আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে বক্তৃতাকালে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের হত্যার ষড়যন্ত্রের অংশ হিসেবে গ্রেনেড হামলার ঘটনা ঘটেছিল। সে সময় শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও আইভি রহমানসহ ২৮ নেতা-কর্মীর প্রাণ ঝরেছে গুলিস্তান চত্বরে। ঐ হামলার জন্যে দন্ডিত হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সে সময়ের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ অনেকে। গত বছর বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানের পর মুহম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত সরকার তারেক, বাবরসহ সকলকেই খালাস দিয়েছে। এমন পদক্ষেপের কঠোর সমালোচনা এবং ইউনূসের অপসারণে দেশ ও প্রবাসে দুর্বার আন্দোলন রচনার আহবানে ২১ আগস্ট নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এক বিক্ষোভ-সমাবেশ হয়েছে। যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ‘গ্রেনেড হামলার ২১তম বার্ষিকী’তে এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক মমতাজ শাহানা। শুরু হয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা সোলায়মান আলীর নেতৃত্বে দোয়া-মোনাজাতের মধ্যদিয়ে। গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের আরোগ্য কামনার পাশাপাশি একাত্তরের মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ, পঁচাত্তরের ১৫ আগস্টে বঙ্গবন্ধুসহ পরিবারের সকল শহীদ সদস্যের আত্মার মাগফেরাত কামনা এবং কথিত আন্দোলনের নামে বাংলাদেশে জেকে বসা জঙ্গি-সন্ত্রাসী সরকারের অপসারণে পরম করুনাময়ের দয়া প্রার্থনা করা হয়।

গ্রেনেড হামলা দিবসে হতাহতদের স্মরণে অনুষ্ঠিত র‌্যালিতে বক্তব্য দিচ্ছেন যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মমতাজ শাহনাজ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

এ সময় বক্তব্য প্রদান করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সামাদ আজাদ, সহ-সভাপতি শামসুদ্দিন আজাদ, ছাত্রলীগ নেতা হৃদয় মিয়া প্রমুখ। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন শাহীন আজমল, শরিফ কামরুল হীরা, শাহানারা রহমান, আশরাফউদ্দিন, নাজিমউদ্দিন, মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিনা আজাদ এবং জাহানারা আলী, প্রচার সম্পাদকন রাফেজা রাফি, মহিলা সম্পাদক কানিজ ফাতেমা, সদস্য নুরুন আলম, লুৎফা বেগম, নূর কানিজ ফাতেমা, শাহীন বেগম, রুবিনা আকতার, লুনা বেগম, লীনা আকতার, ফিরোজা বেগম, মনি বেগম, রোকসানা আকতারম মারিয়া বেগম, জিনাত সুলতানা প্রমুখ।
এ সময় গগনবিদারি স্লোগানে অন্তর্বর্তী সরকারের অপশাসনের সমালোচনা ছাড়াও শান্তিতে নোবেল বিজয়ী মুহম্মদ ইউনূসকে অশান্তির জনক হিসেবে অভিহিত করা হয়। ‘বিশ্বসেরা মিথ্যুক’র পুরস্কার প্রবর্তিত হলে সেটিও ইউনূসের ভাগ্যেই জুটবে বলেও মন্তব্য করা হয়।

গ্রেনেড হামলা দিবসে হতাহতদের স্মরণে অনুষ্ঠিত র‌্যালিতে নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

বক্তারা শেখ হাসিনাকে বাংলাদেশের উন্নয়নে সত্যিকারের নেতা হিসেবে অভিহিত করে অবিলম্বে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে বিশ্ববিবেকের হস্তক্ষেপ কামনাও করেছেন।

Facebook Comments Box

Posted ৯:৩৯ পূর্বাহ্ণ | শনিবার, ২৩ আগস্ট ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us