নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪ সর্বশেষ আপডেট : ৬:২৬ পূর্বাহ্ণ
বক্তব্য দিচ্ছেন কন্সাল জেনারেল নাজমুল হুদা। ছবি-এনওয়াইভয়েস২৪।
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪” ও “জাতীয় প্রবাসী দিবস-২০২৪ “ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে দিনের শুরু থেকেই কনসাল জেনারেল মো. নাজমুল হুদা কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তাসহ আগত সেবা প্রার্থীদের অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান।
সংক্ষিপ্ত এক আলোচনা সভায় কনসাল জেনারেল মো. নাজমুল হুদা বলেন, অভিবাসীরা বাংলাদেশে রেমিটেন্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল রাখার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি কনস্যুলেটে আগতদের আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবসের অভিনন্দন জানিয়ে বৈধ চ্যানেলে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণের আহবান জানান। সরকারের প্রবাসী বান্ধবনীতি ও কার্যক্রমের বর্ণনা দিয়ে তিনি সকলকে ব্যাংকিং চ্যানেলে বেশী বেশী রেমিটেন্স পাঠাতে উৎসাহিত করেন। প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার যে সংস্কার কর্মসূচী হাতে নিয়েছেন, তা বাস্তবায়নের জন্য তিনি প্রবাসীদেও ঐকান্তিক সহযোগীতা কামনা করেন। দেশের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার মাধ্যমে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী ভাই-বোনদের অধিকতর অবদান রাখার জন্য তিনি আহবান জানান।
আগত সেবাপ্রার্থীরা দিবসটি উপলক্ষ্যে তাদেও অভিমত ব্যক্ত করেন। তাদের বক্তব্যে তারা কনস্যুলেট জেনারেলের নতুন ভবনের পরিবেশ সম্পর্কে ও সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪” ও “জাতীয় প্রবাসী দিবস-২০২৪’’ আয়োজনের জন্য কনস্যুলেট জেনারেলকে ধন্যবাদ জানান। আগত সেবাপ্রার্থীসহ সবাইকে দেশীয় ঐতিহ্যবাহী খাবার দিয়ে আপ্যায়ণের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
Posted ৬:২৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর