প্রতারকের কবল থেকে মুক্ত থাকতে হজ্বব্রত পালনে আগ্রহীরা আটাব’র পরামর্শ নিন

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৪৫ পূর্বাহ্ণ

প্রতারকের কবল থেকে মুক্ত থাকতে হজ্বব্রত পালনে আগ্রহীরা আটাব’র পরামর্শ নিন

আটাব লগো।

হজ্বের মওসুম এলেই নিউইয়র্কসহ আমেরিকার বিভিন্ন স্থানের সংঘবদ্ধ একটি চক্র প্রতারণার ফাঁদ পাতে। আসন্ন হজ্ব উপলক্ষেও তেমনি ফাঁদের আশংকায় ‘আটাব’ তথা আমেরিকান ট্র্যাভেল এজেন্ট এসোসিয়েশন’র পক্ষ থেকে প্রবাসীদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে কোন কোন প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিজেকে হজ্বের ভিসার কোটা পেয়েছেন বলে প্রচারণা চালানো হচ্ছে। অথচ বর্তমানে হজ্জ্ব ভিসার জন্যে কোন এজেন্সির কাছে কোন কোটা নেই বলে আটাব’র সভাপতি সেলিম হারুন জানান।

১৮ ফেব্রুয়ারি নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আটাব সভাপতি ও নিউইয়র্কস্থ কর্ণফুলি ট্র্যাভেল এজেন্সির মালিক সেলিম হারুন আরো জানান, ২০২১ এর পর থেকে কোন এজেন্সিকে সৌদি হজ্জ্ব মন্ত্রনালয় ভিসার কোটা দেয় না। হজ্জ্বে ইচ্ছুক ব্যক্তিরা অনলাইনে নুসুক (NUSUK )এ রেজিষ্ট্রেশন করে হজ্জ্বের প্যাকেজ কিনতে পারেন, তাও ক্রেডিটকার্ড এর মাধ্যমে, ক্যাশ পেমেন্ট গ্রহণযোগ্য নয়। আটাব এর পক্ষ থেকে তিনি প্রবাসীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আপনারা আটাবের মাধ্যমে টিকেট কিনে নিজের ভ্রমনযাত্রাকে নিশ্চিত করুন। সবসময় আটাব এর সহযোগিতা আপনাদের সাথে থাকবে। উল্লেখ্য, সস্তার টোপ দিয়ে কেউ কেউ টিকিট বিক্রিতেও প্রতারণা চালাচ্ছে। এয়ারপোর্টে গিয়ে টিকিটের নিশ্চয়তা পাওয়া যায় না অনেক সময়ই, কখনো কখনো সীটের কনফার্মেশনও থাকে না। কিংবা অসুস্থ প্যাসেঞ্জারের হুইল চেয়ারের ব্যবস্থাও করা হয় না। এ ধরনের পরিস্থিতি থেকে মুক্ত থাকার স্বার্থেই প্রতিষ্ঠিত ট্র্যাবেল এজেন্টদের সংগঠন ‘আটাব’র সংস্পর্শে থাকার অনুরোধ জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। এতে লিখিত বক্তব্যে আরো উল্লেখ করা হয়েছে, আমাদের ট্র্যাভেল এজেন্ট ব্যবসা অত্যন্ত সম্মানজনক পেশা। ক্রেতা ও ট্র্যাভেল ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার্থে আটাব নামে সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। বর্তমান কমিটি ২০২৩ সালের ২৬ ডিসেম্বর থেকে অত্যন্ত নিষ্ঠার সাথে সংগঠনের কার্যক্রম চালিয়ে আসছে। এই সংগঠনের মূল লক্ষ্যই হচ্ছে প্রত্যেক গ্রাহক যাতে সর্বোচ্চ সেবা এবং সহযোগিতা পায় সেদিকে গুরুত্ব দেওয়া। কোন প্রকার অনৈতিক অনিয়ম যাতে না হয় সেটিও দেখা হয়। গ্রাহক যদি কোন বিষয়ে কোন এজেন্সির বিরুদ্ধে অভিযোগ করেন তাহলে সাংগঠনিকভাবে খতিয়ে দেখে দোষী এজেন্টের বিরুদ্ধে সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এ প্রসঙ্গে আরো জানানো হয় যে, এই সংগঠনের মূল লক্ষ্যই হচ্ছে গ্রাহকদের সর্বোচ্চ সেবাপ্রদান এবং আটাবকে সমৃদ্ধ করা। বাংলাদেশী ট্র্যাভেল ব্যবসায়ীদের সুনাম অক্ষুন্ন রাখা। তাই এখনো যেসব ট্র্যাভেল ব্যবসায়ী আটাব’র সদস্য হয়নি তাদের প্রতি অনুরোধ প্রয়োজনীয় কাগজপত্র দেখিয়ে সাংগঠনিক আইন মেনে সদস্যপদ গ্রহণ করা। বর্তমানে আটাবের সদস্য সংখ্যা ৩৪। আটাব’র সদস্য নয় কিংবা আটাব’র রেজিষ্ট্রেশন পান নাই-এমন কোন এজেন্সীর সাথে লেনদেনে যাবেন না। এতদসত্বেও যদি লেনদেন করেন সেটা সংশ্লিষ্টদের একান্ত নিজস্ব সিদ্ধান্ত। আটাব কোন প্রকার দায়িত্ব গ্রহণ করবেনা। হজ্জ্ব ও ওমরা সংক্রান্ত বিষয়ে যদি কোন প্রকার সহযোগিতার প্রয়োজন হয় তাও আটাবের সদস্য পদ পাওয়া এজেন্সীর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। আটাব সদস্যের অনেকের ওমরা হজ্জ্বের লাইসেন্স আছে। আটাব সর্বাত্মক সহযোগিতা প্রদানে প্রস্তুত।

Facebook Comments Box

Posted ৯:৪৪ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us