আবুল কাশেম
প্রিন্ট
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ সর্বশেষ আপডেট : ২:১৯ অপরাহ্ণ
সম্পর্কের বুননে গাঁথা মানবসমাজ ও সভ্যতা একে অন্যের বাড়িয়ে দেয়া হাতে হাত ধরেই এগিয়ে যাচ্ছে। অতীতের যেকোনো সময়ের চেয়ে বিশ্বে এখন মানব সমাজে মানবতাবাদী মানুষের বেশি প্রয়োজন। সবাইকে নিয়ে ভালো থাকা, সবাইকে নিয়ে এগিয়ে যাওয়াই মানব সভ্যতার শিক্ষা। সমাজ ও সংযোগের কাজে স্বেচ্ছা নিবেদিত কিছু মানুষ আর সংগঠনকে নিয়ে প্রথম আলো উত্তর আমেরিকা ও হিউম্যান কন্সার্ন ইউএসএ কমিউনিটি সংযোগ অনুষ্ঠান করেছে ১২ ডিসেম্বর শুক্রবার। প্রচন্ড শীতের হিমঝরা সন্ধ্যায় নিউইয়র্কসহ উত্তর আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে আসা সুধিজনের উপস্থিতিতে টানা চারঘন্টার অনুষ্ঠান স্মরণীয় হয়ে থাকবে। মানুষ , মানবতা, সময় ও সামাজিকতার দায় নিয়ে আলোকিতজনদের অভিজ্ঞতা বিনিময় ছিল আলোচনার অগ্রভাগে। প্রথম আলো উত্তর আমেরিকা ও হিউম্যান কনসার্ন ইউ এস এ কে সবাই এমন ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং এ পথ পরিক্রমায় পারস্পরিক সংযোগ বৃদ্ধির প্রয়াসকে আরও দৃঢ় করার কাজে সবাইকে যুক্ত হওয়ার আহŸান জানিয়েছেন।
নিউইয়র্কের গুলশান টেরসে সন্ধ্যা সাড়ে পাঁচটায় অধিকাংশ অভ্যাগত আসতে শুরু করেন। প্রথম আলো কর্মিরা অতিথিদের স্বাগত জানিয়ে উপহার প্রদান করেন। অনুষ্ঠানের শুরুতেই ইনিডিয়ানা ইউনিভার্সিটির শিক্ষার্থী ও ইউএস কংগ্রেসে শিক্ষানবিশ শিক্ষার্থী মালিহা মাহবুব চমৎকার উপস্থাপনায় সম্পাদক ইব্রাহীম চৌধুরীকে মঞ্চে স্বাগত জানান। এরমধ্যেই চারজন কাউন্সিলওম্যান, সিটি অফিসিয়েলসহ কমিউনিটির অগ্রসরজন আসন গ্রহণ করেন। ইব্রাহীম চৌধুরী তাঁর বক্তৃতায় কমিউনিটি সংযোগের এ উদ্যোগ নেয়ার কাজে সহযোগিতা করার জন্য মানবতাবাদী সংগঠন হিউম্যান কন্সার্নকে কৃতজ্ঞতা জানান। তিনি বলেন , প্রবাসে যারা নীরবে কাজ করে যান, তারা অনেকসময়েই জনসমক্ষে আসতে চান না। তাদের চিহ্নিত করে, সংযোগ সৃষ্টি করে সমাজ ও মানুষের জন্য ভালো করার ক্রমাগত প্রয়াসে প্রথম আলো উত্তর আমেরিকা অবিচল থাকবে।
প্রথম আলো উত্তর আমেরিকার নির্বাহী সম্পাদক মনজুরুল হক পত্রিকাটির কমিউনিটি বিনির্মান নিয়ে একটি ভিডিও দেখার আহŸান জানান। তিনি তাঁর স্বাগত বক্তৃতায় বলেন, “আজকের এই কমিউনিটি কানেক্ট অনুষ্ঠানের মাধ্যমেই সবার সাথে হয়তো শক্তিশালী নেটওয়ার্ক গড়ে উঠবে না। কিন্তু আমরা যদি বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসুচীতে নিজেদের ক্রমশ সম্পৃক্ত করতে পারি তাহলে এই সংযোগ সফল হয়ে উঠবে।
হিউম্যান কনস্যার্ন কতৃক বিশ্বের বিভিন্ন প্রান্তে বিপন্ন মানুষের কাজের উপর একটা সংক্ষিপ্ত ভিডিও দেখানোর পর সংস্থার ইউএসএ চ্যাপ্টারের নির্বাহী প্রধান মাসুম মাহবুব তাঁর বক্তৃতায় বলেন, ” আজকের এই সন্ধ্যা সংযোগের, পুনরায় একে অন্যকে জানার, আপনার গল্প শোনার, আপনার অভিজ্ঞতা থেকে শেখার এবং এই অভিযাত্রায় আপনাদের যুক্ত হওয়ার আমন্ত্রণ জানানোর। আপনি যদি শিক্ষা, স্বাস্থ্যসেবা, জলবায়ু সহনশীলতা বা অর্থনৈতিক সুযোগ নিয়ে ভাবেন-আপনার সমর্থন শুধু নিউইয়র্ক বা নিউজার্সিতেই সীমাবদ্ধ থাকবে না। তা পৌঁছাতে পারে বাংলাদেশের পরিবারগুলোর কাছে, বিপন্ন শিশুদের কাছে, সেই তরুণদের কাছে, যারা অপেক্ষায় আছে, দেখা ও সহায়তা পাওয়ার আশায়। ”
হিউম্যান কনসার্ন ইন্টারন্যাশনালের চেয়ারম্যান মাহমুদা খান কানাডা থেকে অনুষ্ঠানে যোগদানের জন্য কয়েক ঘন্টার জন্য নিউইয়র্কে আসেন। তিনি তাঁর মোহনীয় বক্তৃতায় বিশ্বের বিপন্ন মানুষের জন্য তাঁর সংঠনের কাজ ও প্রয়াসকে তুলে ধরেন। তিনি প্রথম আলো উত্তর আমেরিকাকে এমন সংযোগের কাজে উদ্যোগী হওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বিখ্যাত ফিলান্থ্রপিস্ট সৈয়দ জাকি হোসেন যিনি ঘোষণা দিয়েছেন, মৃত্যুর আগে তাঁর সমস্ত উপার্জন মানুষের কল্যাণে দিয়ে যেতে চান। প্রচারবিমূখ সৈয়দ জাকি হোসেন ও তাঁর স্ত্রী রাহাত হোসেন অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থিত থাকেন। জাকি নিজের প্রবাসী হওয়া এবং অর্থ উপার্জনের কষ্টকর অভিযাত্রার গল্প শুনিয়ে বলেন, কিছুই যখন আমরা সঙ্গে নিয়ে যাবো না, মানুষ ও মানবতার জন্য কাজ করে যেতে পারলে মানব জন্ম সার্থক হয়ে উঠে। হল ভর্তি দর্শক দাড়িয়ে তাঁকে সম্মান জানান।
এসময় বীর মুক্তিযোদ্ধা ডাঃ জিউয়াদ্দিন আহমেদের একটি বক্তৃতার ভিডিও বার্তা দেখানো হয়। বার্তায় ডাঃ জিয়াউদ্দিন আহমদ বলেন, সংযোগের এ যাত্রাকে সংগঠিত করে আমাদের এগিয়ে যেতে হবে।
নিউইয়র্ক সিটি কাউন্সিলে প্রথম বাংলাদেশি কাউন্সিলউওম্যান এবং উদীয়মান রাজনৈতিক তারকা শাহানা হানিফ কৈশোর থেকে মানুষের জন্য তাঁর লড়াইয়ের কাহিনী তুলে ধরেন। তিনি বিভিন্ন শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তাঁর ক্রমাগত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ঘোষনা করেন এবং বলেন, নব নির্বাচিত মেয়র জোহরান মামদানীর সাথে কাজ করে সাধারণ মানুষের অনেক অধিকার আদায় সম্ভব হবে বলে তিন প্রত্যাশা করেন।
নিউজার্সির ফ্রাংকলিন টাউনশীপের ডেপুটি মেয়র শেফাউদ্দিন বলেন, তার জন্ম ও বেড়ে উঠা নিউজার্সির প্যাটার্সন শহরে হলেও একজন বাংলাদেশি হিসেবে নিজের উৎসের সাথে সম্পর্ক রেখেই সবাইকে নিয়ে তিনি কাজ করেন। প্রথম আলো উত্তর আমেরিকার নারী লেখক ও সাংবাদিকদের সাথে তাঁর দীর্ঘ সম্পর্কের কথা বক্তৃতায় উল্লেখ করেন।
নিউজার্সির ব্রিজওয়াটার টাউনশিপের নব নির্বাচিত কাউন্সিলওম্যান রিদওয়ানা ইসলাম প্রথমবারের মতো বাংলাদেশি কোন উনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি তাঁর প্রবাসী হওয়া এবং জনপ্রতিনিধি হওয়ার গল্প বলেন উদ্দীপনাময় কথামালায়। একই শহরের অপর নবনির্বাচিত কাউন্সিলওম্যান জোয়ান গ্রেগার বাংলাদেশি অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানান।
নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটি নির্মানের এক আইকনিক নাম নার্গিস আহমেদ। শুরুতেই তাঁকে সম্মাননা জানানো হয় মঞ্চে। নীরবে কাজ করে যাওয়া এ নারীর কর্মপ্রয়াসের গল শুনে আবারও মুগ্ধ হন হল ভর্তি দর্শক শ্রোতা। নার্গিস আহমেদ বলেন, তাঁকে খুঁজে এনে প্রথম আলো এভাবে সম্মানিত করেছে। তিনি ধন্যবাদ জানান আয়োজকদের।
Posted ২:১৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর