নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শনিবার, ২৩ আগস্ট ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:৫১ পূর্বাহ্ণ
শরিফুল এম খান। ছবি-বিমান বাহিনী।
প্রথম বাংলাদেশি-আমেরিকান হিসেবে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীতে পদোন্নতি পেয়ে ব্রিগেডিয়ার জেনারেল হয়েছেন শরিফুল এম খান। নতুন পদে ২০ অগাস্ট তার অভিষেক হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম এবং প্রথম বাংলাদেশী-আমেরিকান রাষ্ট্রদূত এম ওসমান সিদ্দিক নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে (এক্স) বহুজাতিক সমাজে মেধাবি ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারি বাংলাদেশীদের দিপ্ত প্রত্যয়ে এগিয়ে চলার প্রসঙ্গটি ২১ অগাস্ট উল্লেখ করেছেন, “পেন্টাগনে গতকাল কর্নেল শরিফুল খানের ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে সম্মানিত ও গর্ববোধ করছি। যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্সের ভাইস চিফ অব স্পেস অপারেশন্স, জেনারেল শন ব্রাটন তাকে শপথ পাঠ করান।”
বাংলাদেশে জন্মগ্রহণকারী শরিফুলই প্রথম যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে পদোন্নতি পাওয়া প্রথম ও একমাত্র বাংলাদেশি-আমেরিকান বলে উল্লেখ করেছেন বিল ক্লিন্টনের মনোনয়নে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ফিজি, টঙ্গো, টুভালোতে (১৯৯৯-২০০১) দায়িত্ব পালন পালনকারি ওসমান সিদ্দিক।
এর আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় গত ১৩ জুন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ১৫ জন সামরিক কর্মকর্তাকে মেজর জেনারেল পদে এবং ৫৫ জন সামরিক কর্মকর্তাকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতির জন্য মনোনীত করেছেন। এ তালিকায় শরিফুল খানের নামও ছিল।
স্ত্রীসহ শরিফুল এম খানের সাথে এম ওসমান সিদ্দিক। ছবি-সংগ্রহ।
যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, ব্রিগেডিয়ার জেনারেল শরিফুল পেন্টাগনে ‘গোল্ডেন ডোম অব আমেরিকা’র ডিরেক্টর অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন। বহুস্তরের এ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নীতি, পরিকল্পনা, অবস্থান ও আন্তঃবিভাগীয় বিষয়গুলো সমন্বয় করতে হয় তাকে। শরিফুল খান ১৯৯৭ সালে মার্কিন এয়ার ফোর্স একাডেমি থেকে কমিশন লাভ করেন। স্যাটেলাইট অপারেটর হিসেবে তার রয়েছে মহাকাশ নিয়ন্ত্রণ, মহাকাশ ব্যবস্থা, উৎক্ষেপণ এবং ন্যাশনাল রিকনিসেন্স অফিসে কাজ করার বাস্তব অভিজ্ঞতা। চাকরি জীবনের পাঁচ ধাপ পেরিয়ে ২০১৭ সালের জুলাইয়ে তিনি কর্নেল হন। আট বছর বাদে ব্রিগেডিয়ার জেনারেল হলেন শরিফুল। এ সংবাদে গোটা কম্যুনিটি উৎফুল্ল। শরিফুলের পথ বেয়ে মার্কিন বিমান ও সেনা বাহিনীতে কর্মরত অন্য বাংলাদেশী আমেরিকানরাও পেশাগত সাফল্য প্রদর্শনে সক্ষম হবে বলে প্রবাসীদের প্রত্যাশা।
Posted ৯:৪৫ পূর্বাহ্ণ | শনিবার, ২৩ আগস্ট ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর