অনলাইন ডেস্ক
প্রিন্ট
সোমবার, ০৩ মার্চ ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:০৯ পূর্বাহ্ণ
মসজিদ-মন্দির-গীর্জার ইমাম-পুরোহিত-প্যাস্টর অথবা মোয়াজ্জিন কিংবা কাউন্সেলর-অনুবাদকের ইবি-ফোর ভিসাপ্রাপ্তদের মেয়াদ শেষ হচ্ছে ১৪ মার্চ। এরমধ্যে তারা যদি যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারেন অথবা ভিসার স্ট্যাটাস অন্য কোন প্রোগ্রামে পরিবর্তনে সক্ষম না হন তাহলে তারা আর ঢুকতে পারবেন না। প্রেসিডেন্ট জো বাইডেনের বেধে দেয়া সময় বাড়াতে রাজি নন প্রেসিডেন্ট টাম্প।
উল্লেখ্য, ধর্মীয় সম্প্রীতির অনন্য নজির হিসেবে ধর্মীয় প্রতিষ্ঠানে অভিজ্ঞ ইমাম-পুরোহিত-প্যাস্টর-মোয়াজ্জিনসহ প্রয়োজনীয় কাজের জনৌ ইবি-ফোর ভিসা চালু হয়েছে বেশ কয়েক দশক আগে। এই ভিসা পাওয়ার অর্থ হচ্ছে গ্রীণকার্ড-সহ যুক্তরাষ্ট্রে ঢুকে পড়া এবং প্রাথমিক শর্ত হচ্ছে স্পন্সরকারি উপাসনালয়ে অন্তত: দু’বছরের চাকরি করা। এই ভিসায় প্রতি বছর সর্বোচ্চ ৫ হাজার জন এসেছেন যুক্তরাষ্ট্রে। এরমধ্যে বাংলাদেশীর সংখ্যাও ভালোই ছিলো। আর সম্ভবত: একারণেই প্রতিটি অলি-গলিতে সিনেগগ, চার্চ, মসজিদ আর মন্দিরের অস্তিত্ব মেলে। গ্রীণকার্ড পাবার এর চেয়ে সহজ পন্থা দ্বিতীয়টি ছিল না। কিন্তু ট্রাম্প প্রশাসন আর এই প্রোগ্রাম কন্টিনিউ করতে রাজি নন বলে ৩ মার্চ শীর্ষস্থানীয় গণমাধ্যমে সংবাদ এসেছে। এমনকি ইতিমধ্যেই ধর্মীয় কর্মী শীর্ষক ভিসাপ্রাপ্তদেরকে ১৩ মার্চের মধ্যে যুক্তরাষ্ট্রে ঢুকে পড়ার পরামর্শ দিয়েছে ইউএসসিআইএস।
Posted ৯:০৯ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ মার্চ ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর