বস্টনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী নিহত

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ৭:৫০ পূর্বাহ্ণ

বস্টনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী নিহত

বস্টনের নিকট ওয়েনহ্যাম সিটির বিভার্লি লাইনে ১২৮ নম্বর রুটে ১৯ ফেব্রুয়ারি অপরাহ্নে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রতিক সিং (২৪) নামক এক বাংলাদেশী আমেরিকানের প্রাণহানী ঘটেছে। পুলিশ এবং দমকল বাহিনী জানায়, বিকেল পৌণে ৩টায় তারা দুর্ঘটনার সংবাদ পেয়ে অকুস্থলে পৌছে দেখেন যে, একটি প্রাইভেট কার উল্টে রয়েছে। ভেতরে আটকা পড়েছেন এক ব্যক্তি। হাইড্রোলিকের সাহায্যে গাড়ির দরজা কেটে অচেতন ড্রাইভারকে বের করেই নিকটস্থ হাসপাতালে নেয়া হলেও তাকে বাঁচানো যায়নি। কম্যুনিটি সূত্রে জানা গেছে, বস্টন সিটি সংলগ্ন লীন এলাকায় বসবাসরত নেত্রকোনার পূর্বধলার সন্তান দীপক সিং-এর পুত্র প্রতিক সিং কর্মস্থলে যাবার সময় দুর্ঘটনায় পতিত হয়েছিলেন। গাড়িটি কী কারণে উল্টে গেছে এবং এমন মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন প্রতিক সিং তা খতিয়ে দেখছে তদন্তকারি পুলিশ। প্রতিক ছিলেন মা-বাবার দ্বিতীয় পুত্র সন্তান।

Facebook Comments Box

Posted ৭:৫০ পূর্বাহ্ণ | শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us