বাংলাদেশে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা বৃহস্পতিবার

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ২৭ আগস্ট ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৫৮ পূর্বাহ্ণ

বাংলাদেশে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা বৃহস্পতিবার

ছবি সংগৃহীত

আগামী ৩০ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকা চূড়ান্ত করা হবে। ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর পূর্ণ হবে, তারাই ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হবেন। এ তথ্য নির্বাচন কমিশনের (ইসি) রোডম্যাপে উল্লেখ করা হয়েছে। রোডম্যাপের অনুমোদন ইতোমধ্যেই দিয়েছে কমিশন, যা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বৃহস্পতিবার (২৮ আগস্ট)।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে ইসি সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান কমিশন সচিব আখতার আহমেদ।

রোডম্যাপের মূল দিকগুলো:
৩০ নভেম্বর চূড়ান্ত করা হবে জাতীয় ভোটার তালিকা।

৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ বছর, তারা ভোট দেওয়ার যোগ্য হবেন।

রোডম্যাপে ভোটগ্রহণ বা তফসিল ঘোষণার তারিখ উল্লেখ থাকবে না।

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে পাওয়া আপত্তির শুনানি শেষ হয়েছে, দ্রুত নিষ্পত্তি হবে।

ইসি সূত্র জানিয়েছে, শেষদিনে ১২ জেলার ১৮টি সংসদীয় আসনের ২৬০টি শুনানি অনুষ্ঠিত হয়েছে। চারদিনে মোট ১ হাজার ৮৯৩টি শুনানি সম্পন্ন করেছে কমিশন।

কমিশন সচিব বলেন, যেসব আসনের শুনানি শেষ হয়েছে (৮৪টি আসন), সেসবের সীমানা দ্রুত নিষ্পত্তি করা হবে।

Facebook Comments Box

Posted ৯:৫৭ পূর্বাহ্ণ | বুধবার, ২৭ আগস্ট ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us