বিএনপিকে ভোট দিতে চান ৪১%, জামায়াতকে ৩০%: জরিপ

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৩৮ পূর্বাহ্ণ

বিএনপিকে ভোট দিতে চান ৪১%, জামায়াতকে ৩০%: জরিপ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিতে চান ৪১ শতাংশের বেশি মানুষ। আর জামায়াত ইসলামীর ঝুলিতে যেতে পারে প্রায় ৩০ শতাংশ ভোট।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীতে এক অনুষ্ঠানে ইনোভিশন কনসাল্টিং প্রকাশিত জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপের প্রধান ফলাফল:
ভোট পছন্দ:

বিএনপি: ৪১.৩%

জামায়াত: ৩০.৩%

আওয়ামী লীগ: ১৮% (যদি নির্বাচনে অংশ নেয়)

এনসিপি: ৪.৯%

সরকার গঠনে যোগ্য দল হিসেবে মতামত:

বিএনপি: ৩৯.১%

জামায়াত: ২৮.১%

এনসিপি: ৪.৯%

বিশেষ পরিস্থিতিতে ভোটের পরিবর্তন:

আওয়ামী লীগ নির্বাচনে না এলে বিএনপির ভোট বাড়বে ৪৫.৫% এ।

জামায়াতের ভোট বেড়ে হবে প্রায় ৩৩.৫%।

ভোটারদের ভিন্ন ভিন্ন শ্রেণিতে প্রবণতা:
বয়সভিত্তিক:

ষাটোর্ধ্বদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা বেশি (৪৮.৬%)।

১৮–২৮ বছর বয়সীদের মধ্যে জামায়াত তুলনামূলক এগিয়ে।

শিক্ষাগত যোগ্যতা:

কম শিক্ষিতদের মধ্যে বিএনপির সমর্থন বেশি।

উচ্চশিক্ষিতদের মধ্যে জামায়াত এগিয়ে।

লিঙ্গভিত্তিক:

নারীদের মধ্যে বিএনপির ভোটার সর্বোচ্চ (৩৬.২%)।

জামায়াতের পক্ষে নারী ভোট ২৬.৭%।

জরিপের তথ্যসংগ্রহ:
অংশগ্রহণকারী: ১০,৪১৩ জন ভোটার।

এলাকা: দেশের সব জেলা, ৬৪ জেলায় ৫২১টি স্যাম্পল ইউনিট।

শহর: ৬৯.৫% অংশগ্রহণকারী শহরের বাসিন্দা।

গ্রাম: ৩০.৫% অংশগ্রহণকারী গ্রামীণ ভোটার।

আওয়ামী লীগের অংশগ্রহণ প্রসঙ্গ:
৪৫.৭৯% মনে করেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত।

৪৫.৫৮% মনে করেন আগে বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়া প্রয়োজন।

সংবাদ সম্মেলনে জরিপের ফলাফল তুলে ধরেন ইনোভিশন কনসাল্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক রুবাইয়াত সরওয়ার। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ এম শাহান, ভয়েস ফর রিফর্মের সহ-সমন্বয়ক ফাহিম মাশরুরসহ অন্যরা।

Facebook Comments Box

Posted ৯:৩৮ পূর্বাহ্ণ | বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us