নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫ সর্বশেষ আপডেট : ৮:৫৯ পূর্বাহ্ণ
প্রবাসে কুমিল্লার চৌদ্দগ্রামস্থ বিএনপির নেতাকর্মীদের সংগঠিত করার লক্ষ্যে ‘বিএনপি ওয়ার্ল্ড ফোরাম অব চৌদ্দগ্রাম’ নামে সংগঠনের আত্মপ্রকাশ ও একটি আহ্বায়ক কমিটি গত নভেম্বর মাসে গঠন করা হয়েছে। সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে ১ জানুয়ারী বিভিন্ন দেশে অবস্থানরত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী চৌদ্দগ্রামবাসীর এক ভার্চুয়াল প্রোগ্রামে উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ১০১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটির সভাপতি হয়েছেন কামরুল হাসান (আমেরিকা) এবং সাধারণ সম্পাদক কামাল হোসেন (বেলজিয়াম)।
ভার্চুয়াল মিটিং-এ সভাপতিত্ব করেন সাবেক ছাএনেতা নিউইয়র্ক মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ কামরুল হাসান (আমেরিকা)। সঞ্চালনা করেন বেলজিয়াম বিএনপির দপ্তর সম্পাদক কামাল হোসেন।
সেক্রেটারি কামাল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ড. জয়নুল আবদ্দীন (আমেরিকা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক সভাপতি এডভোকেট গোলাম রাব্বানী নয়ন বাঙালী (আমেরিকা)। আরো ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, যুবদলের সাবেক সভাপতি এম এ আজাদ পাটোয়ারী (আমেরিকা ), ডিসি বিএনপির সহ সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান (আমেরিকা), মোঃ শাজাহান সিরাজী (আমেরিকা), মোঃ আরিফ মজুমদার (ইংল্যান্ড), ফজলুল হক টিটু ( ফ্রান্স), এমদাদুল হক কামাল (আমেরিকা), ফরিদ আহমেদ শাহিন (দুবাই), আজগর হোসেন (সুইজারল্যান্ড), মীর আনোয়ার হোসেন (আমেরিকা), গাজী সালাউদ্দিন (ইতালি), কাজী আমজাদুল হক দিপু (বেলজিয়াম), তাজুল ইসলাম (সৌদি আরব), কাজী বাবু (বেলজিয়াম) জসিম মিয়াজী (ইতালি), মনির মজুমদার (আমেরিকা), আবুকালাম মিলন (দুবাই), কাজী মোঃ আইয়ূব আলী, আব্দুল কাইয়ম ( সৌদি আরব ), ইকবাল হোসেন (আমেরিকা ), কে এম বাবুল ( সৌদি আরব), মোহাম্মদ ফরিদ (কাতার), এম আব্দুল গফুর (সৌদি আরব), সহেল আরমান (পর্তুগাল), হৃদয় হাসান রউফ, (কুয়েত), মোহাম্মদ সোলাইমান (আরব আমিরাত ), শ্রীপুর মাইনউদ্দিন মজুমদার (আরব আমিরাত), আইয়ূবর রহমান (কাতার), জাহিদুর রহমান (সৌদি আরব), আশিক হোসেন ( সৌদি আরব), শামিম চৌধুরী (তুরস্ক)।
Posted ৮:৫৯ পূর্বাহ্ণ | বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর