বিজয় পেয়ে

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪   সর্বশেষ আপডেট : ৯:০০ পূর্বাহ্ণ

বিজয় পেয়ে
কবি: সুফিয়ান  আহমদ  চৌধুরী

বিজয় পেয়ে পাখ পাখালির
কিচির মিচির মেলা,
বিজয় পেয়ে শিশু কিশোর
জুড়িয়ে দেয় খেলা।

বিজয় পেয়ে টোনাটুনি
বাঁধে নতুন বাসা,
বিজয় পেয়ে রঙিন আশায়
স্বপ্ন বুনে চাষা।

বিজয় পেয়ে মেঠোপথে
রাখাল বাজায় বাঁশি,
বিজয় পেয়ে শোকটা ভুলে
মায়ের ঠোঁটে  হাসি।

বিজয় পেয়ে দেশের বুকে
পতাকা ওই ওড়ে,
বিজয় পেয়ে শীতল হাওয়ায়
মনটা ফুরফুরে।

বিজয় পেয়ে মনের ভেতর
সুখের পরশ দোলে,
বিজয় পেয়ে বাঙালিদের
স্বপ্ন আশা খুলে।

বিজয় পেয়ে মনটা করে
বাক বাকুম রাঙা,
বিজয় পেয়ে শাপলা হাসে
বিজয় মিছিল চাঙা।

Facebook Comments Box

Posted ৯:০০ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us