আনিসুর রহমান
প্রিন্ট
সোমবার, ২০ অক্টোবর ২০২৫ সর্বশেষ আপডেট : ১০:১৭ পূর্বাহ্ণ
মাণিকগঞ্জ কল্যাণ সমিতির সভায় নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
উপদেষ্টা নূরল আমিন মুকুলকে মানিকগঞ্জ কল্যাণ সমিতি,ইউএসএ ইনক্’র গঠনতন্ত্র পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে ২ বছরের জন্য সমিতির সকল কর্মকান্ড হতে সাসপেন্ড করা হয়েছে। ১০ অক্টোবর নিউইয়র্ক সিটির জ্যামাইকার হিল সাইডে ফাল্গুনী রেষ্টরেন্টে মানিকগঞ্জ কল্যান সমিতির সভায় এ সিদ্ধান্ত ছাড়াও সামনের ৭ মার্চ ইফতার মাহফিল এবং ১৯ জুলাই পিকনিকের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সমিতির অর্থে ক্রয়কৃত ১৮০ টি কবর বিতরণের ব্যাপারেও একটি সভা হবে ২০ ডিসেম্বর।’
এ সভায় সভাপতিত্ব করেন লুৎফর রহমান যোবায়ের। সাধারণ সম্পাদক সজিব চৌধুরীর সঞ্চালনায় এ সভায় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আলতাফ হোসেন গাজী, সাজ্জাদ হোসেন সেলিম, আদিল মোহাম্মদ, প্রধান উপদেষ্টা সাইফুল আলম খান, উপদেষ্টা সাংবাদিক আনিসুর রহমান, মীর হাফিজুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন। আরো ছিলেন সংগঠনের সহ সভাপতি আবদুল রারেক, মাহিদুর ইসলাম, লাভলু মিয়া, রাহিমা বেগম, ছামেদা ইয়াসমিন কান্তা, মুন্নি খান, মো ইউসুফ খান, আশরাফ ইসলাম সুমন, আসাদুর রহমান, রওশন বাবু, সঞ্জয় কুমার সাহা, রাসেল মিয়া, হযরত আলী মল্লিক, ফারহানা মবিন, তাজমিম আহমেদ এবং সাইফুল আলম অপু।.
Posted ১০:১৭ পূর্বাহ্ণ | সোমবার, ২০ অক্টোবর ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর