মাণিকগঞ্জ কল্যাণ সমিতির পিঠা উৎসবের জোর প্রস্তুতি চলছে

আনিসুর রহমান   প্রিন্ট
মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:৪৪ পূর্বাহ্ণ

মাণিকগঞ্জ কল্যাণ সমিতির পিঠা উৎসবের জোর প্রস্তুতি চলছে

নির্বাচিত কমিটির অভিষেক এবং শীতের পিঠা উৎসবের সামগ্রিক প্রস্তুতি উপলক্ষে ২ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় ‘মানিকগঞ্জ কল্যাণ সমিতি, ইউএস’র এ সভা নিউইয়র্ক সিটির জ্যামাইকায় খলিল বিরিয়ানি হাউজে অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, পিঠা ও অভিষেক উৎসব হবে ১৬ ফেব্রুয়ারি রোববার ভালোবাসা দিবসের আমেজে জ্যাকসন হাইটস সংলগ্ন কুইন্স প্যালেসে।

এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ কল্যাণ সমিতির বিদায়ী সভাপতি সাজ্জাদ হোসেন বিশ্বাস সেলিম । আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন নির্বাচিত সভাপতি লুৎফর রহমান যোবায়ের, প্রধান উপদেষ্টা আদিল মোহাম্মদ, উপদেষ্টা একে এম সাইফুল আলম, সাংবাদিক আনিসুর রহমান, মীর হাফিজুর রহমান মনি, সংগঠনের স্থয়ী কমিটির সদস্য আলতাব হোসেন গাজী .ও সাধারন সম্পাদক সজিব চৌধুরী। পিঠা উৎসব ও অভিষেক উপলক্ষে গঠিত কমিটির আহবায়ক নূরজাহান বেগম ঋতু এবং সদস্য-সচিব ওমর ফারুক চৌধুরী লিটন সকলকে আশ্বস্ত করেন যে, আগের চেয়ে আরো ব্যাপক হবে এবারের আয়োজন। এ ব্যাপারে প্রবাসের সকল বোন আর ভাবিরা আমাদেরকে সহায়তা দিচ্ছেন। কারণ, এই দুটি উৎসবের মাধ্যমেই নতুন কমিটির পথচলার একটি দিশা পাবেন সর্বস্তরের প্রবাসীরা। আর বাঙালি সংস্কৃতির সাথে প্রবাস প্রজন্মকে জড়িয়ে রাখতে এ আয়োজনের গুরুত্ব অপরিসীম-সেটিও সকলে অনুধাবনে সক্ষম।

প্রস্তুতি সভায় আরো অংশ নেন সংগঠনের সহ-সভাপতি মাইদুল ইসলাম, আবদুল রারেক, ফারহানা মবিন, মিরানা দেওয়ান, রাহিমা বেগম, পারভেজ খন্দকার, সনজিৎ কুমার সাহা, সামাদা ইয়াসমিন কান্ত, তানজিব সোহেল, আমিনুর রহমান ফরহাদ প্রমুখ।

Facebook Comments Box

Posted ৮:৪৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us