আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে মার্কিন কংগ্রেসে রেজ্যুলেশন

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫   সর্বশেষ আপডেট : ৭:৩৭ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে মার্কিন কংগ্রেসে রেজ্যুলেশন

‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ যথাযথভাবে সারা আমেরিকায় উদযাপনের আহবানে এবারও মার্কিন কংগ্রেসে একটি রেজ্যুলেশন উপস্থাপন করেছিলেন নিউইয়র্ক থেকে নির্বাচিত কংগ্রেসওম্যান গ্রেস মেং। উল্লেখ্য, এবার ছিল মায়ের ভাষার জন্যে বাঙালির রক্তদানের দিনটিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’র স্বীকৃতি প্রদানের ২৫তম বার্ষিকী। এ প্রসঙ্গ উল্লেখ করে প্রদত্ত এক বিবৃতিতে ডেমক্র্যাকি পার্টির কংগ্রেসওম্যান গ্রেস মেং বলেন, আমি অত্যন্ত আনন্দিত এবং উৎফুল্ল এজন্য যে, দিবসটির প্রতি সমগ্র জনগোষ্ঠির মনোযোগ আকর্ষণ এবং নিজ নিজ মাতৃভাষা সুরক্ষায় উৎসাহিত করতে আমি প্রতি বছরই এই রেজ্যুলেশন উত্থাপনের সুযোগ পাচ্ছি। এবার কো-স্পন্সর ছিলেন নিউইয়র্কে আরেক কংগ্রেসওম্যান ইভেটি ডি ক্লার্ক, ক্যালিফোর্নিয়ার কংগ্রেসওম্যান জুয়ান ভারগাস, ম্যাসেচুসেটস’র কংগ্রেসম্যান জেমস গভীর্ন, ডিসির ইলিন হোলমস নর্টন, নেভাদার দিনা টিটাস। রেজ্যুলেশনটি হাউজ কমিটি অন ওভারসাইট ও গভর্ণমেন্ট রিফর্ম’-এ পাঠানো হয়েছে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের জন্যে। বিবতিতে গ্রেস মেং আরো উল্লেখ করেছেন, ক্যাপিটল হিলে বাংলাদেশী আমেরিকানদের প্রতিনিধিত্ব করতে পেরে নিজেকে গৌরবান্বিত বোধ করছি এবং আশা করছি ২১ ফেব্রুয়ারিে ভাষার জন্যে আত্মত্যাগকারিগণের আত্মা শান্তি পাবে এবং বিলীন হবার পথে থাকা ভাষাগুলো সুরক্ষায় সকল মহল সরব থাকবে।

Facebook Comments Box

Posted ৭:৩৭ পূর্বাহ্ণ | বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us