মানবসেবায় শেখ শাহজাহানের ‘বিশেষ সম্মাননা’ লাভ

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ২০ আগস্ট ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৩৬ পূর্বাহ্ণ

মানবসেবায় শেখ শাহজাহানের ‘বিশেষ সম্মাননা’ লাভ

আর্ত-মানবতা সেবায় অসাধারণ ভ’মিকা পালনের জন্যে নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে বসবাসরত শেখ শাহজাহানকে ‘মারজোরি ম্যাথিউজ কম্যুনিটি রিকগনিশন এওয়ার্ড’ প্রদান করা হয়েছে। সম্প্রতি অনাড়ম্বর এক অনুষ্ঠানে এটি প্রদান করা হয়েছে। নিউইয়র্ক সিটি হেল্্থ এ্যান্ড হসপিটাল’র এডভাইজারি বোর্ডের মেম্বার এবং ব্রঙ্কস কম্যুনিটি বোর্ড মেম্বার শেখ শাহজাহান বিগত কয়েক বছর যাবত সিটি হাসপাতালের চিকিৎসা-ব্যবস্থা ও সেবা প্রদানের পরিধিকে উচ্চমাত্রায় নিয়ে যেতে অপরিসীম অবদান রেখেছেন বলে ব্রঙ্কস বরোর প্রেসিডেন্ট ভেনিসা এল গিবসনের সুপারিশে এই সম্মাননা প্রদান করা হয়।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে ব্রঙ্কস কম্যুনিটি বোর্ডের মেম্বার এবং ২০২২ সাল থেকে হেল্থ এ্যান্ড হসপিটালের এডভাইজারি বোর্ডের মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন। কম্যুনিটি বোর্ডে ইমিগ্রেশন বিষয়ক কমিটির চেয়ারম্যানের দায়িত্বও অর্পিত হয়েছে গাজিপুরের কাপাসিয়ার সন্তান শেখ শাহজাহানের ওপর। নানাবিধ প্রতিবন্ধকতা সত্বেও নিষ্ঠার সাথে তিনি অভিবাসি সমাজের সার্বিক কল্যাণে কাজ করছেন বলে বরো প্রেসিডেন্টের অফিস তাকে ‘বিশেষ এই সম্মাননা’র জন্যে মনোনয়ন দিয়েছিলেন বলে জানা গেছে। সম্মাননা প্রাপ্তির পর ২০ অগাস্ট এ সংবাদদাতার সাথে আলাপকালে শেখ শাহজাহান বলেন, নিজের এবং পরিবারের সুন্দর ভবিষ্যত রচনার সংকল্পে যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই নিজেকে নিবেদিত রেখেছি মানবতার কাজে। বাকিটা জীবন তা অব্যাহত রাখতে চাই। আশা করছি এক্ষেত্রে কম্যুনিটির সকলের সহযোগিতা অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ৯:৩৬ পূর্বাহ্ণ | বুধবার, ২০ আগস্ট ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us