নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:০৯ পূর্বাহ্ণ
সম্মিলিত বরিশাল বিভাগবাসী র সাধারন সভায় নেতৃবৃন্দ। ছবি- কাজী রবি-উজ-জামান।
সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউ.এস.এ ইনক্’র সাধারণ সভা অনুষ্ঠিত হয় গত ২৭ এপ্রিল রোববার । এসময় ২০২৫ থেকে ২০২৭ মেয়াদের জন্যে কার্যকরী পরিষদ এপ্রিল গঠনের লক্ষ্যে মোহাম্মদ কায়কোবাদ খানকে সভাপতি, কামরুজ্জামান বাচ্চু সিনিয়র সহ-সভাপতি ও লস্কর মইজুর রহমান জুয়েলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
সংগঠনের সভাপতি এম.এ সালাম আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। উপস্থিত সকলকে পরিচয় করিয়ে দেন সঞ্চালক ও সম্মিলিত বরিশাল বিভাগবাসী ইউ.এস.এ ইনক্ এর সাধারণ সম্পাদক লস্কর মইজুর রহমান জুয়েল।
দোয়া পরিচালনা করেন মাওলানা আবু জাফর বেগ (ইমাম ও খতিব জ্যামাইকা মুসলিম সেন্টার) মাগরিবের নামাজ আদায়ের পর সংগঠনের প্রয়াত সদস্য-সদস্যাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া অসুস্থদের দ্রুত আরোগ্য কামনাও করা হয়।
সম্মিলিত বরিশাল বিভাগবাসী র সাধারন সভায় কথা বলছেন সাবেক এমপি মনিরুল ইসলাম মনি। ছবি- কাজী রবি-উজ-জামান।
সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তালুকদার, ডা. আব্দুস সবুর, সহ-সভাপতি আক্তারুর রহমান মামুন ও কামরুজ্জামান বাচ্চু, উপদেষ্টা শওকত আকবর রিচি, ফারুক হুসাইন এবং শিরিন আক্তার, মোহাম্মদ কায়কোবাদ খান, সাঈদ রহমান প্রমুখ।
সভায় উপদেষ্টা মন্ডলির মধ্যে আরো ছিলেন মোঃ জসিম চৌধুরী, মোহাম্মদ নকিব খান। সদস্যদের মধ্যে ছিলেন সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি।
জানানো হয় যে, আগামী ১৭ আগস্ট রোববার বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হবে ফ্রাঙ্কলিং ডি রুজভেল্ট স্টেট পার্কে। বনভোজনকে সাফল্যমন্ডিত করার জন্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
Posted ৯:০৯ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর