সাউথ জ্যামাইকা পিকনিকে সর্ববৃহৎ সমাবেশের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ২৯ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:৪২ পূর্বাহ্ণ

সাউথ জ্যামাইকা পিকনিকে সর্ববৃহৎ সমাবেশের প্রস্তুতি

বনভোজনের প্রচারণা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

নিউইয়র্ক সিটির জ্যামাইকায় সাম্প্রতিক বছরগুলোতে প্রবাসীদের বসতি অবিশ্বাস্যরকমভাবে বেড়েছে। কুইন্স ভিলেজ এবং সাউথ জ্যামাইকায় হাজার হাজার বাংলাদেশী বাড়ি ক্রয় করেছেন। এমন পরিস্থিতি দৃশ্যমান হচ্ছে অলি-গলিতে বাংলাদেশীদের পরিচালিত মসজিদ সমূহে শুক্রবার জুমআর নামাজের পর। এসব এলাকায় এখোন বাংলাদেশীদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানও চোখে পড়ছে। সবকিছুর সাথে সঙ্গতি রেখে এবারও সাউথ জ্যামাইকায় ‘বেইজলি বুলেভার্ড’ এলাকার মনোরম পার্কে ২৭ জুলাই রোববার বনভোজনের প্রস্তুতি চলছে। উল্লেখ্য, গত বছর ৭ শতাধিক প্রবাসীর সমাগম ঘটেছিল। এবার সংখ্যা অনেক বাড়বে বলে আয়োজক সংগঠন ‘সাউথ জ্যামাইকা বাংলাদেশী কম্যুনিটি’র সভাপতি ইকবাল হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ উজ্জ্বল জানিয়েছেন। তারা বলেন, লেকের ধারে বেইজলি পার্কে আসন্ন বনভোজনে বাঙালি রসনায় পরিপূর্ণ বাহারি আইটেমের খাবার ছাড়াও থাকবে বিনোদনের নানা কর্মসূচি। বিশেষ করে শিশু-কিশোর-তরুণ-তরুণীদের জন্যে থাকবে খেলাধূলা এবং আকর্ষনীয় পুরস্কারের ব্যবস্থা। স্বর্ণালংকার, টিভি, ফোন, ল্যাপটপ-সহ আকর্ষণীয় পুরস্কারের র‌্যাফেল ড্র’র ব্যবস্থাও রয়েছে বলে তারা উল্লেখ করেন। আর এভাবেই নতুন বসতি গড়ে উঠা সাউথ জ্যামাইকায় বাংলাদেশীদের ঐক্যবদ্ধ একটি শক্তিতে পরিণত করার প্রয়াস চালানো হচ্ছে-যা আমেরিকান স্বপ্ন পূরণের পথকে সুগম করবে।

বনভোজনের জন্যে গঠিত কমিটির আহবায়ক সামনুর মিয়া (৩৪৭-৮৭৬-৫৫৪৮) এবং সদস্য সচিব সোহেল রানা (৬৪৬-৪০৯-৩৪৮৯) জানান যে, বনভোজনে অংশগ্রহণে ইচ্ছুক অনেকে নাম তালিকাভুক্ত করেছেন মাথাপিছু ২৫ ডলারের চাঁদা প্রদান করে। ৬ বছরের কম বয়েসী শিশুদের জন্যে চাঁদা লাগছে না।

Facebook Comments Box

Posted ৮:৪২ পূর্বাহ্ণ | রবিবার, ২৯ জুন ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us