অনলাইন ডেস্ক
প্রিন্ট
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ সর্বশেষ আপডেট : ১১:০৭ পূর্বাহ্ণ
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাাদ আল-শাইবানি বলেছেন, ইসরায়েলের সঙ্গে ১৯৭৪ সালের সেনা প্রত্যাহার চুক্তি কার্যকর করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতায় আগ্রহী সিরিয়া।
শুক্রবার এ কথা বলেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী।
দামেস্ক থেকে এএফপি জানায়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক টেলিফোনালাপের পর দেওয়া বিবৃতিতে শাইবানি বলেন, তিনি ওয়াশিংটনের কাছে সিরিয়ার ‘সহযোগিতার প্রত্যাশা’ ব্যক্ত করেছেন, যাতে করে ‘১৯৭৪ সালের চুক্তিতে ফিরে যাওয়া সম্ভব হয়।’
উল্লেখ্য, ১৯৪৮ সাল থেকেই সিরিয়া ও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থায় রয়েছে।
সূত্র : এএফপি।
Posted ১১:০৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর