নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:৪৮ পূর্বাহ্ণ
প্রেসিডেন্ট ট্রাম্পের গণ-বিরোধী, অভিবাসন-বিরোধী নানা পদক্ষেপের নিন্দার পাশাপাশি বিভিন্ন সিটিতে সেনা মোতায়েনের প্রতিবাদে ১ সেপ্টেম্বর সোমবার সারা আমেরিকায় ৯ শতাধিক সিটিতে বিক্ষোভ করবে শ্রমিক সংগঠন ‘এএফএল-সিআইও’। উল্লেখ্য, সোমবার হচ্ছে ‘শ্রমিক দিবস’, সেদিনই তুমুল বিক্ষোভের এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে রিপাবলিকান প্রশাসনের দমন-পীড়ন রুখে দিতে। এই কর্মসূচির অন্যতম সহযোগী ‘শিকাগো টিচার্স ইউনিয়ন’র ভাইস প্রেসিডেন্ট জ্যাকসন পোটার বলেন, দাবি আদায়ের অনন্য একটি দিন হচ্ছে শ্রমিক দিবস। সে আমেজেই দেশব্যাপী এই কর্মসূচিতে কোটি মানুষের অংশগ্রহণ ঘটবে। কারণ, ট্রাম্পের নানা পদক্ষেপে গণতন্ত্র আজ বিপন্ন, কথা বলার অধিকার কেড়ে নেয়া হচ্ছে, আইনের শাসন ভ’লন্ঠিত, অভিবাসীগণের রক্ত-ঘামে উন্নয়নের শীর্ষে উঠা এই আমেরিকায় এখোন অভিবাসীরা পদে পদে নিগৃহিত হচ্ছেন-এমন অবস্থাকে মেনে নেয়া যায় না। ‘ওয়ার্কার্স অভার বিলিয়োনেয়ার’র ব্যানারে এই কর্মসূচি থেকে অরাজক পরিস্থিতি তৈরী হবার আশংকায় পুলিশ প্রশাসনকে সতর্ক থাকার আদেশ দেয়া হয়েছে। উল্লেখ্য, গত ১৪ জুন সারা আমেরিকায় ‘নো কিংস’ শীর্ষক একটি কমসূচিতেও ব্যাপক অংশগ্রহণ ঘটেছিল। ২ আগস্ট আরেকটি কর্মসূচি পালিত হয়েছে সারা আমেরিকায় ট্রাম্পের স্বৈরাচারি মনোভাবের প্রতিবাদে। তবে এবারের কর্মসূচি নিয়ে সর্বমহলে ব্যাপক জল্পনা-কল্পনা তৈরী হয়েছে। কারণ, শ্রমিক ফেডারেশনের এই কর্মসূচির নেপথ্যে রয়েছে ডেমক্র্যাটরা। শ্রমিক সমাজের মাধ্যমে কঠিন একটি বার্তা হোয়াইট হাউজে প্রদানের পাশাপাশি সামনের নির্বাচনে ব্যালট যুদ্ধেও রিপাবলিকানদের ধরাশায়ী করার করার মহাপরিকল্পনার কথা ইতিমধ্যেই ডেমক্র্যাটরা জানিয়েছেন।
লেবার ডে তথা শ্রম-দিবসে প্রধান প্রধান কর্মসূচিগুলো অনুষ্ঠিত হবে নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, বস্টন, ফিলাডেলফিয়া, শিকাগো, লসএঞ্জেলস, ডালাস, হিউস্টনম মায়ামি, আটলান্টা, সানফ্রান্সিসকো, সিয়াটল, ডেট্রয়েট, ফিনিক্স, আলাবামা, আলাস্কা, টাকসন, লিটলরোক, ডেনভার, হার্টফোর্ড, উইলমিংটন, হনলুলু, আইডাহো, ইন্ডিয়ানাপোলিস, দেসমইন, উইচটা, লেক্সিংটন, লাফায়েট, অগোস্টা, বাল্টিমোর, মাউন্ট প্লিজ্যান্ট, মিনিয়েপোলিস, স্প্রিংফিল্ড, জ্যাকসন, মন্টানা, নেব্রাস্কা, লাসভেগাস, নিউ হ্যামশায়ার, হেলিডন, নর্থ ক্যারলিনা, একরোন, বিসমারক, ওকলাহোমা, ওরেগণ, রোড আইল্যান্ড, কলম্বিয়া, নক্সভিলে, সিডার সিটি, চারলটেসভিলে, মিলওয়াকি প্রভৃতি স্থানে।
Posted ৯:৪৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর