
সাধারণ সভায় উজ্জীবনীমূলক বক্তব্য দেন মো. কাদের মিয়া। ছবি-এনওয়াইভয়েস টোয়েন্টিফোর ডটকম।
(এনওয়াইভয়েস টোয়েন্টিফোর ডটকম)
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা সদরে সন্দ্বীপ পৌরসভার প্রবাসীগণের সমন্বয়ে গঠিত সন্দ্বীপ পৌরসভা কল্যাণ সমিতি গত ১১ বছর যাবত দেশ ও প্রবাসের আর্ত–মানবতার কল্যাণে কাজ করছে। তা অব্যাহত রাখার অভিপ্রায়ে আগের কমিটির প্রায় সকলকে রেখেই ২৯ অক্টোবর অনুষ্ঠিত সাধারণ সভায় নয়া পুনগর্ঠিত কমিটি ঘোষণা করা হয় বিপুল করতালির মধ্যে।
নয়া কমিটির সভাপতি মোহাম্মদ জাফরউল্লাহ, সাধারণ সম্পাদক মাস্টার আকবর হোসেন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন আবুল বাশার ভ’ইয়া। তারা ২০১৭ সাল থেকেই রয়েছেন একই দায়িত্বে রয়েছেন। তাদের কর্মকান্ডে সকলেই সন্তোষ প্রকাশ করেছেন এবং সেজন্যে আবারো দায়িত্ব দেয়া হলো বলে সাধারণ সভায় সকলে মন্তব্য করেন।

সাধারণ সভায় বিশিষ্টজনেরা। ছবি-এনওয়াইভয়েস টোয়েন্টিফোর ডটকম।
বিদায়ী কমিটির সভাপতি মোহাম্মদ জাফরউল্লাহর সভাপতিত্বে এ সভায় অতিথির মধ্যে ছিলেন আবুল হাসেম, মো. আব্দুল কাদের মিয়া, সিরাজুল মাওলা, আব্দুল মান্নান, নূরল ইসলাম বাহার, বোরহান উদ্দিন, লুৎফুল করিম প্রমুখ।
বক্তারা উল্লেখ করেন, সন্দ্বীপ পৌরসভায় এই সংগঠনের কার্যক্রম অত্যন্ত প্রশংসা অর্জন করেছে। প্রবাসেও দু:স্থ মানুষের পাশে দেখা যায় সবসময়। আর্ত–মানবতার কল্যাণের এই ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতার দিগন্ত আরো প্রসারিত করার উদাত্ত আহবান জানিয়েছেন আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা–প্রেসিডেন্ট মো. কাদের মিয়া।

সাধারণ সভায় বক্তব্য দিচ্ছেন আবুল বাশার ভুঁইয়া।ছবি-এনওয়াইভয়েস টোয়েন্টিফোর ডটকম।
সাধারণ সম্পাদক আকবর হোসেন তার বক্তব্যে পানিতে ডুবে মারা যাওয়া পরিবারকে আর্থিক সহায়তা, এই সংগঠনের কয়েকজন সদস্যের মৃত্যুর পর দু:স্থ পরিবারকে অনুদান প্রদান, করোনা মহামারিকালে কঠিক সংকটে নিপতিতদের সহযোগিতা, ক্যান্সার–সহ জটিল রোগে আক্রান্তদের চিকিৎসা–সেবা প্রদান করা ছাড়াও প্রবাসে সন্দ্বীপ পৌরসভার বাসিন্দাগণের আনন্দ–বিনোদনেও সরব রয়েছে। এই সংগঠনের বনভোজনসমূহ ছিল আয়ের বড় একটি উৎস। সমস্ত খরচের পরও হাজার হাজার ডলার তহবিলে জমা রাখা সম্ভব হয় বলে কোষাধ্যক্ষ ইব্রাহিম খলিল তার লিখিত বক্তব্যে উল্লেখ করেছেন।
পুনর্গঠিত নয়া কমিটির কর্মকতার্রা হলেন :সভাপতি–মোহাম্মদ জাফরউল্লাহ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট–আবুল বাশার ভূইয়া, সহ–সভাপতি–জহিরুল ইসলাম ইরান, জগলুল হায়ত খান, সিরাজুল মাওলা মিরাজ এবং এ টি এম মামুন, সাধারণ সম্পাদক–মাস্টার আকবর হোসেন, যুগ্ম সম্পাদক–সুমন রহমান মুরাদ প্রিন্স, সাংগঠনিক সম্পাদক–এটিএম মাসুদ, সহ–সাংগঠনিক সম্পাদক–নুরুল আহাদ মিনার, কোষাধ্যক্ষ্য–মনিরুজ্জামান সোহাদ। নির্বাহী কমিটির সদস্যগণের মধ্যে রয়েছেন আলহাজ্ব আব্দুল কাদের মিয়া, আবুল হাসান মহিউদ্দিন, মাস্টার ছানাউল্লাহ প্রমুখ।