নিজস্ব প্রতিনিধি
প্রিন্ট
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ সর্বশেষ আপডেট : ৪:৫৩ অপরাহ্ণ
![]()
নিজস্ব প্রতিনিধি
শুক্রবার ৩০ অক্টোবর সকালে নিউইয়র্ক সিটির ব্রুকলীনে ক্যানার্সি এলাকায় ইস্ট ৯৩ স্ট্রিট এবং এভিনিউ এল-তে ট্র্যাশ ব্যাগের ভেতরে একি ব্যক্তির লাশ পাওয়া যায়। কালো রংয়ের প্লাস্টিক গার্বেজ ব্যাগ দেখে গৃহহারা এক ব্যক্তি পরখ করতে যান। অবশেষে তার ভেতরে মূল্যবান কিছুর পরিবর্তে মানুষের লাশ দেখেই গৃহহারা ব্যক্তিটি ঐ এলাকার ময়লা-গার্বেজ নিতে আসা ট্রাকের ড্রাইভার তথা স্যানিটেশন ওয়ার্কারের দৃষ্টিতে নেন। স্যানিটেশন ওয়ার্কার ফোন করেন পুলিশে।
লাশটি উদ্ধারের পর পুলিশ বিস্তারিত তদন্ত শুরু করেছে। তদন্তের স্বার্থে পুলিশ লাশের পরিচয় প্রকাশ করেনি অপরাহ্ন সাড়ে ৫টায় এ সংবাদ লেখা পর্যন্ত। লাশ মেডিকেল এক্সামিনারের অফিসে নেয়া হয়েছে ময়না তদন্তের জন্যে।
Posted ৪:৫৩ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
nyvoice24 | New York Voice 24