এনওয়াইভয়েস২৪ ডটকম
প্রিন্ট
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ সর্বশেষ আপডেট : ৩:২৫ অপরাহ্ণ
পুলিশের বিতরণ করা ছবি (বামে) এবং সংগৃহিত ছবি ডা. ফজলুল ইউসুফের।
এনওয়াই ভয়েস২৪ ডটকম
নিউইয়র্ক সিটির কুইন্সে দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগে ডা. ফজলুল এইচ ইউসুফ (৭২) নামে এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগকারীদের মধ্যে রয়েছেন ১৫ বছর বয়সী এক কিশোরী ও ২০ বছর বয়সী এক তরুণী।
কোর্টে দায়েরকৃত মামলার বলা হয়েছে, গত ২০ অক্টোবর কুইন্সের ফ্লাশিং এলাকায় চিকিৎসকের ব্যক্তিগত চিকিৎসাকেন্দ্রে পৃথক দুটি ঘটনা ঘটেছে। অভিযোগ, চিকিৎসার সময় দুই রোগীর সম্মতি ছাড়াই তাঁদের শরীরের স্পর্শকাতর অংশে হাত দেন তিনি।
জানা গেছে, ২০ বছর বয়সী এক তরুনী রোগীর পোশাকের ভেতরে হাত দিয়ে তার স্তনে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করার অভিযোগ রয়েছে। একই দিনে ১৫ বছর বয়সী এক কিশোরীর উরু ও পোশাকের ওপর দিয়ে স্তনে স্পর্শ করার অভিযোগও করা হয়েছে। অভিযোগপত্রে দুই রোগীকে নিজের ক্লিনিকে কাজ করার প্রস্তাব দেওয়ার বিষয়টিও উল্লেখ রয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস করার পর যুক্তরাষ্ট্রে এসে পেশাগত জীবন শুরু করা ডা. ইউসুফ উভয়ের ইচ্ছার বিরুদ্ধে বুকে হাত দেয়ার সময় উল্লেখ করেন, ‘ইউ আর বিউটিফুল। হোয়াই ডোন্ট ইউ কাম ওয়ার্ক ফর মী?’
নিউইয়র্ক সিটির ফ্লাশিংয়ে ডা. ফজলুল ইউসুফের চেম্বার। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
অভিযোগ পেয়ে ২৭ অক্টোবর নিউইয়র্ক পুলিশের বিশেষ ভিকটিমস স্কোয়াড তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁকে কুইন্সের ফৌজদারি আদালতে হাজির করা হয়। আদালতে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন। কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নীর কম্যুনিকেশন্স ডিপার্টমেন্টের কর্মকর্তারা ৩০ অক্টোবর এ সংবাদদাতাকে নিশ্চিত করেছেন যে, কুইন্স ক্রিমিনাল কোর্টের বিচারপতি ইন্দিরা দেবি খান তাকে নগদ ১০ হাজার ডলার বন্ড ছাড়াও ইন্স্যুরেন্স কোম্পানী কর্তৃক ৩০ হাজার ডলার বন্ড দিতে হয়েছে জামিন পেতে। তাকে ঐ দুই ভিকটিমের কাছে না যাবার নির্দেশও দেয়া হয়েছে। ডা. ফজলুল ইউসুফের বিরুদ্ধে যৌণ হয়রানির দু’দফা, জোরপূর্বক শরীরে স্পর্শ করা এবং কিশোরির নিরাতপত্তা বিঘ্নিত করার অভিযোগ দায়ের করা হয়েছে বলে ডিস্ট্রিক্ট এটর্নী অফিস জানায়। তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার নম্বর হচ্ছে কিউ২৬৬৪৯৯৭০। মাননীয় আদালত সূত্রে আরো জানা গেছে, ডা. ফজলুল ইউসুফ তার বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগ অস্বীকার করেছেন। জামিনে থাকাবস্থায় ৩০ অক্টোবর শুক্রবার ক্রিমিনাল কোর্টে হাজির হয়েছিলেন ডা. ফজলুল ইউসুফ। তাকে পরবর্তী তারিখ দেয়া হয়েছে ৭ জানুয়ারি।
একইসাথে মাননীয় আদালতের পরামর্শক্রমে এই ডাক্তার কর্তৃক আরো কেউ নিগৃহিত হয়ে থাকলে ২১২-২৬৭-৭২৭৩ অথবা ১-৮০০-৫৭৭-৮৪৭৭ নম্বরে ফোন করার আহবান জানিয়েছে তদন্ত কর্মকর্তারা। অথবা নিজেদের নাম গোপন রেখে পুলিশের অপরাধ দমনের ওয়েবসাইট (https://crimestoppers.nypdonline.org/) এও অভিযোগ সাবমিট করতে পারবেন।
বগুড়ার সন্তান ডা. ফজলুল এইচ ইউসুফ চট্টগ্রাম মেডিকেল কলেজে পড়াশোনা করেছেন। উত্তর আমেরিকায় বাংলাদেশি চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা তথা বামনা’র (BMANA EXECUTIVE COMMITTEE – 2013 to 2015) ২০১৩ থেকে ২০১৫ সালের নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
একইধরনের অভিযোগে কয়েক মাস আগে বাংলাদেশী আরেকজন চিকিৎসক (তিনিও চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন) লাইসেন্স খুইয়ে এখোন সহায়-সম্পদ সব বিক্রি করে ভিকটিমদের ক্ষতিপূরণ প্রদানের পাশাপাশি জেল-জরিমানার মেয়াদ কমানোর প্রক্রিয়ায় আছেন।
Posted ৩:২২ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
nyvoice24 | New York Voice 24