এনওয়াইভয়েস২৪ডটকম
প্রিন্ট
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ সর্বশেষ আপডেট : ৬:৪৯ পূর্বাহ্ণ
বহুজাতিক সমাজে কঠোরশ্রম আর মেধার বিনিয়োগে ঘটিয়ে সাফল্যের শীর্ষে আরোহনকারিদের কংগ্রেসনাল সাইটেশন প্রদান করেন কংগ্রেসওম্যান গ্রেস মেং।
এনওয়াইভয়েস টোয়েন্টিফোর ডটকম
২৮ অক্টোবর ছিল ‘ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে’। ১৯৮৭ সাল থেকে অভিবাসনের ইতিহাস, সংস্কৃতি সুরক্ষার পাশাপাশি আমেরিকার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে অবদানের স্বীকৃতি প্রদানের নানা কার্যক্রমে নিউইয়র্কে উদযাপিত হলো দিবসটি।
এ উপলক্ষে উডসাইডে কুইন্স প্যালেসের সুপরিসর মিলনায়তেনে `ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনাল’ নামক একটি সংগঠনের উদ্যোগে ৩ বাংলাদেশীসহ বিভিন্ন কম্যুনিটির সাফল্যের শীর্ষে আরোহনকারি ৭জনকে বিশেষ সম্মাননা-স্মারকের পাশাপাশি কংগ্রেসনাল সাইটেশনও প্রদান করা হয়েছে। হোস্ট সংগঠনের নির্বাহী পরিচালক এবং ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ এটর্নী মঈন চৌধুরীর পাশে ছিলেন কংগ্রেসওম্যান গ্রেস মেং।
আমেরিকার বহুজাতিক সমাজে কঠোরশ্রম আর মেধার বিনিয়োগে ঘটিয়ে সাফল্যের শীর্ষে আরোহনকারিদের এওয়ার্ড প্রদান করেন এটর্নী মঈন চৌধুরী। ছবি-এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম।
আরো ছিলেন প্রবাসীদের বেশ কটি সংগঠনের নেতৃবৃন্দ-যারা দিবসের আলোকে আসন্ন নির্বাচনে সকল প্রবাসীকে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রদানের আহবান জানান।
এটর্নী মঈন চৌধুরীর এ আয়োজনে ছিলেন তরুণ প্রজন্মের ডেমক্র্যাট জাকির চৌধুরী। নিজের অনুভূতি ব্যক্তকালে এ সংবাদদাতার কাছে জাকির চৌধুরী উল্লেখ করেন, কদিন আগে ম্যানহাটানে `আসাল’র সমাবেশ এবং মঈন চৌধুরীর এই সমাবেশের গুরুত্ব অপরিসীম। আমেরিকান স্বপ্ন পূরণে নিজেরা ঐক্যবদ্ধ থাকতে হবে এবং কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে-তাহলে ফেডারেল, স্টেট এবং সিটি প্রশাসনে কম্যুনিটির অধিকার আদায়ের পথ সহজ হবে।
দিবসের আলোকে চমৎকার নৃত্য পরিবেশন করে লিয়ানা। ছবি-এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম।
জাকির চৌধুরী বিশেষভাবে উল্লেখ করেন, যাকে খুশী তাকে ভোট দিন কোন সমস্যা নেই, মূল কথা হচ্ছে ভোটাধিকার প্রয়োগ করুন। তাহলেই কম্যুনিটির প্রতি প্রশাসন সদয় হবে। জাকির বলেন, গত দু’বছর আমি সোস্যাল মিডিয়ায় এমন আহবান রাখছি ভোটের গুরুত্ব আলোকে। মনে হচ্ছে অনেক প্রবাসী উৎসাহবোধ করছেন ৩ নভেম্বরের নির্বাচনে ব্যালট যুদ্ধে অবতীর্ণ হতে।
সমাবেশে বক্তব্যকালে কংগ্রেসওম্যাস গ্রেস মেং অভিবাসী সমাজের বর্তমান সমস্যা ও সংকটের প্রতি ইঙ্গিত করে বলেন, এহেন নাজুক পরিস্থিতির অবসানে সকলকে ব্যালট যুদ্ধে নিজের পছন্দেi প্রার্থীকে বিজয় দিতে হবে। বিশেষ করে কংগ্রেসে ডেমক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা পেলে প্রেসিডেন্ট ট্রাম্পের অনেক কিছুই থামিয়ে দেয়া সম্ভব হবে।
কম্যুনিটির বিশ্বস্ত বন্ধু হিসেবে পরিচিত এই কংগ্রেসওম্যান ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনালর এওয়ার্ডপ্রাপ্ত সাতজনকেই কংগ্রেসনাল সাইটেশন প্রদান করেন বিপুল করতালির মধ্যে। এ সময় মঞ্চে ছিলেন হোস্ট সংগঠনের অপরনেতা তরিকুল ইসলাম মিঠু।
সারার সদস্য-কর্মকর্তারা রব চৌধুরীকে আলাদা আরেকটি ক্রেস্ট প্রদান করেন কম্যুনিটির পরমবন্ধু হিসেবে। ছবি-এনওয়াইভয়েস টুয়েন্টিফোর ডটকম।
অভিবাসনের পর কঠোর পরিশ্রমে মার্কিন এটর্নীতে পরিণত হওয়া মঈন চৌধুরী পেশাগত কারণ ছাড়াও কম্যুনিটির সার্বিক কল্যাণে সর্বদাই সরব থাকেন এবং `ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে’ উপলক্ষে এ আয়োজনটিও সকলের হৃদয় জয় করেছে। বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অকৃপণে তা স্বীকারও করেছেন।
মঈন চৌধুরী এওয়ার্ডপ্রাপ্ত সকলকে পাশে নিয়ে প্রদত্ত বক্তব্যে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন কম্যুনিটির প্রতি। তাদের আন্তরিক সহযোগিতায় তিনি আরো কিছু করতে চান এই কম্যুনিটির সামগ্রিক কল্যাণে-এমন অভিপ্রায়ও ব্যক্ত করেন।
এওর্য়ার্ডপ্রাপ্ত হলেন : রিয়েল এ্যাস্টেট ইন্ডাস্ট্রি লিডার রব চৌধুরী, নিউইয়র্ক পুলিশের ইন্সপেক্টর খন্দকার আব্দুল্লাহ, চিকিৎসক এবং সমাজ-সেবক ডা. ইনামুল হক, ব্যবসায়ী শিব দাস, নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের জজ ক্যারেন গোপি, কুইন্স কাউন্টি সারোগট কোর্টের জজ ক্যাসেন্দ্রা এ জনসন, নিউইয়র্ক পুলিশের ইন্সপেসক্টর আদিল রানা।
Posted ৬:৪৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
nyvoice24 | New York Voice 24