মুক্তিযোদ্ধা মহসিন আলী’র হলিউড সাহিত্য পুরস্কার লাভ

বিশেষ সংবাদদাতা   প্রিন্ট
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : ৩:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি (এনওয়াইভয়েস২৪ ডটকম)

বীর মুক্তিযোদ্ধা ডক্টর মো: মহসিন আলী হলিউড থেকে ‘অথর (লেখক) অফ দ্য ইয়ার ২০২৬ ইন্টারন্যাশনাল ইমপ্যাক্ট বুক অ্যাওয়ার্ড ’ (The International Impact Book Awards)এর জন্য নির্বাচিত হয়েছেন । আগামী ১০  অক্টোবর শনিবার লুজ হলিউড হোটেলের বলরুমে এই পুরস্কার এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রদান করা হবে ।   তিনি এই পুরস্কারটি পাচ্ছেন বার্লিন এক্সপ্রেস (BERLIN EXPRESS ) গ্রন্থের জন্যে।  এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপর লেখা ।
ইংরেজী সাহিত্যে সেরা লেখকদের একজন নির্বাচিত হয়ে সম্মাননা ও পুরস্কার গ্রহণের জন্য ডক্টর মহসিন আলী ৭  অক্টোবর বুধবার সস্ত্রীক লসএঞ্জেলেসের উদ্দেশ্যে রওনা দেবেন ।
ইতিমধ্যেই কিছু পুরস্কার ও ট্রফি ডাকযোগে তার বাসায় এসেছে । মূল পুরস্কার ১০ অক্টোবর লুজ হলিউড হোটেল বলরুমে রেড কার্পেট গালায় আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে । উল্লেখ্য, এই পুরস্কারের জন্যে প্রথমেই ৭৯ ডলারের ফি দিয়ে সংস্থার তালিকাভুক্ত হতে হয় এবং এরপর বই জমা দিতে হয়। বিচারকেরা বেশ কয়েক সপ্তাহ যাচাই-বাছাইয়ের মাধ্যমে বিজয়ীর নাম চূড়ান্ত করেন বলে জানা গেছে। সংস্থাটির পক্ষ থেকে এ সংবাদদাতা আরো জানতে পেরেছেন যে, পুরস্কার বিতরণের ‘রেড কার্পেট গালা ডিনার’-এ অংশ নিতে হলে ডক্টর মহসিন আলীকে কমপক্ষে ৯৯৭ ডলার দিতে হবে। গালা ইভেন্টের সর্বোচ্চ ফি হচ্ছে ৬৪৯৭ ডলার।

মর্যাদাসম্পন্ন  এই এওয়ার্ড প্রাপ্তির জন্যে সবার দোয়া ও আর্শীবাদ কামনা করেছেন নিউইয়র্কে বসবাসরত ড. মহসিন আলী ।

Facebook Comments Box

Posted ২:৩৭ অপরাহ্ণ | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 347-623-7137
Email: nyvoice24@gmail.com
Follow Us