মেসিডোনিয়া কবিতা উৎসবে যাচ্ছেন হাসানআল আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫   সর্বশেষ আপডেট : ১২:১২ অপরাহ্ণ

মেসিডোনিয়া কবিতা উৎসবে যাচ্ছেন হাসানআল আব্দুল্লাহ

৬৪তম মেসিডোনিয়া আন্তর্জাতিক কবিতা উৎসবে যোগ দিচ্ছেন কবি ও শব্দগুচ্ছ সম্পাদক হাসানআল আব্দুল্লাহ। এ উপলক্ষে আগামী ২০ আগস্ট তিনি নিউইয়র্ক থেকে মেসিডোনিয়ার উদ্দেশ্যে রওয়না হবেন। উৎসব চলবে ২১ আগস্ট থেকে ২৬ আগস্ট পর্যন্ত। এই উৎসব ‘স্ট্রুগা পোয়েট্রি ইভনিং’ নামেও সমধিক পরিচিত। হাজার হাজার কবিতা পাগল নানান দেশ থেকে স্ট্রুগায় সমবেত হন কবিতা শুনতে। তাছাড়া, এই উৎসব থেকে খ্যাতনামা কিবতা পুরস্কার ‘গোল্ডেন রিথ’ প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের রাষ্ট্রপতি স্বয়ং উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন মন্ত্রী পরিষদের বেশ কয়েকজন সদস্যও। এই অনুষ্ঠানসহ পাঁচ দিনের আরো কয়েকটি ইভেন্ট সরাসরি রাষ্ট্রিয় টেলিভিশনে প্রচার করা হবে। বিখ্যাত এই কবিতা উৎসবে একসময় যোগ দিয়েছিলেন পাবলো নেরুদা, সেঙ্গোর, সিমাস হিনি, ডেরেক ওয়ালকট, টোমাস ট্রান্সট্রোমারসহ বিশ্বের খ্যাতিমান কবিরা। এবছর পনেরো দেশের কবিদের আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশী কবি হিসেবে আনন্ত্রণ পেয়েছেন হাসানআল আব্দুল্লাহ। ইতিপূর্বে তিনি বেশ কিছু আন্তর্জাতিক কবিতা উৎসবে যোগ দিয়েছেন। ১৬ ভাষায় অনূদিত হয়েছে তাঁর কবিতা। হোমার পুরস্কারসহ তিনি চারটি আন্তর্জাতিক কবিতা পুরস্কার পেয়েছেন। তাঁর প্রকাশিত গ্রন্থসংখ্যা ৬১। ২৭ বছর শিক্ষকতার পর গত বছর তিনি নিউইয়র্ক সিটি হাইস্কুল থেকে অবসর গ্রহণ করেছেন।

Facebook Comments Box

Posted ১২:১২ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us