‘শব্দগুচ্ছ আন্তর্জাতিক কবিতা পুরস্কার ২০২৫’ পেলেন সুইডিশ কবি বেঙ্কট ও বিয়ারকুন্ড

অজিৎ ভৌমিক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৫৩ পূর্বাহ্ণ

‘শব্দগুচ্ছ আন্তর্জাতিক কবিতা পুরস্কার ২০২৫’ পেলেন সুইডিশ কবি বেঙ্কট ও বিয়ারকুন্ড

বেঙ্কট ও বিয়ারকুন্ড।

এ বছর ‘শব্দগুচ্ছ আন্তর্জাতিক কবিতা পুরস্কার’ পেলেন সুইডিশ কবি বেঙ্কট ও বিয়ারকুন্ড । ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ভার্চুয়ালে পুরস্কার প্রাপ্ত কবির নাম ঘোষণা করেন কবি ও শব্দগুচ্ছ সম্পাদক হাসানআল আব্দুল্লাহ। অনুষ্ঠানে ছিলেন জুরি কমিটির সদস্যবৃন্দ। তাৎক্ষণিকভাবে কবিকে জুরি প্যানেলের পক্ষ থেকে হাসানআল আব্দুল্লাহ কল করে পুরস্কার প্রাপ্তির খবর দিলে কবি বলেন, “আমি বাকশূন্য কিন্তু আনন্দিত।” তিনি জুরিবোর্ডকে ধন্যবাদ জানান।

বেঙ্কট কবিতা লেখা শুরু করেন ১৯৬৯ সালে যখন তুরস্কে জেল খাটছিলেন। আগের বছর তুরস্কে বেড়াতে গেলে হঠাৎ রাতে তার হোটেল রুমে পুলিশ হানা দেয় এবং এক প্যাকেট হাসিস উদ্ধার করে। তাঁকে পাঁচ বছরের কারাদন্ড দেয়া হয়। কারাগার থেকে বের হয়েও তিনি কবিতা লেখা অব্যাহত রাখেন এবং সুইডিশ ও ইংরেজি উভয় ভাষায় কবিতা চর্চা রাখেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থ সংখ্যা ১৩। এর মধ্যে সাতখানা ইংরেজি ভাষায় এবং ছয়খানা সুইডিশ ভাষায় রচিত। ১৯১৮ সাল থেকে বেঙ্কট সুইডিশ বিট পোয়েট লরিয়েটের দায়িত্ব পালন করছেন। এ পুরস্কার প্রাপ্তির জন্যে বেঙ্কট ও বিয়ারকুন্ড শব্দগুচ্ছর পক্ষ থেকে তিনি পবেন এক হাজার ডলার। আগামী বছর গ্রীষ্মে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে পুরস্কার তুলে দেয়া হবে।

এ বছর জুরি বোর্ডে ছিলেন প্রফেসর এমিরেটাস জোন ডিগবি, প্রফেসর নিকোলাস বার্নস, কবি-গল্পকার নাজনীন সীমন ও কবি হাসানআল আব্দুল্লাহ। উল্লেখ্য, ২০০১ সাল থেকে দু’বছর পরপর শব্দগুচ্ছ আন্তর্জাতিক কবিতা পত্রিকার পক্ষ থেকে এ পুরস্কার দেয়া হয়।

Facebook Comments Box

Posted ৯:৫৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 347-623-7137
Email: nyvoice24@gmail.com
Follow Us