অজিৎ ভৌমিক
প্রিন্ট
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ সর্বশেষ আপডেট : ৬:২০ অপরাহ্ণ
মাতৃসম্মেলনে শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের বন্দনায় মায়েরা। ছবি-বাংলা গেজেট।
অজিৎ ভৌমিক
বিপুলসংখ্যক ভক্ত-অনুরক্তের সরব উপস্থিতি এবং পূজা-অর্চনার মধ্যদিয়ে ২৬ সেপ্টেম্বর শনিবার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ওঁম শক্তি মন্দিরে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৯তম আবির্ভাব দিবস তথা তালনবমী তিথি উদযাপিত হয়েছে।
লিপিকা তালুকদার ও টুম্পা দাসগুপ্তার যৌথ সঞ্চালনায় শুরু হওয়া এ উৎসবে মানবতার কল্যাণে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জীবন-আদর্শ ধারণের সংকল্প ব্যক্ত করা হয়। দিনভর বৃষ্টি সত্বেও মা-বাবার সাথে নতুন প্রজন্মের উপস্থিতিও ছিল ব্যাপক।
এতে উপস্থিত মায়েরা বিশেষ এক পর্বে (মাতৃসম্মেলন) ঠাকুরের জীবনকে বহুজাতিক এ সমাজে ছড়িয়ে দেয়ার অভিপ্রায় প্রকাশ করেন। গান আর কথামালার এই পর্বের সঞ্চালনা করেছেন দেবপ্রিয়া দেবনাথ। অংশগ্রহনকারি মা’দের মধ্যে ছিলেন রাত্রি সাহা, হাসিরাণী চাকী, রাধারাণী দত্ত, লিপিকা তালুকদার, শর্মিলী পাল, পূরবী মিত্র, রত্না রানী দে, টুম্পা দাশগুপ্তা, সীমা বর্মণ, ঝর্ণা বর্মন, শীলা বর্মণ, নমিতা ঘোষ, উর্মিতা দাস এবং মুনমুন ঘোষ।
সত্যানুসরণ থেকে পাঠ করেছে প্রতিক মোদক, অভিজিৎ সিংহ, অমিত ঘোষ।
ভোর সাড়ে ৬টায় প্রভাত আরতি এবং উষাকীর্তণের পর শংখধ্বণি, উলুধ্বণি, প্রদীপ প্রজ্জ্বলন, ফুল ও তুলসীপাতা অর্পণের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ১৩৯ বার বন্দে পুরুষোত্তম ধ্বনির মাধ্যমে পুরুষোত্তম শ্রীশ্রী ঠাকুরের পূন্য আবির্ভাব লগ্নের ঘো্ষণা দেয়া হয়। এরপর বাল্যভোগ ও পূজা, প্রাত:কালিন সমবেত প্রার্থনা, শিশু-কিশোরদের পরিবেশনা ইত্যাদি অনিুষ্ঠিত হয়। টিউলিপ তালুকদারের নৃত্য সকলের প্রশংসা কুড়িয়েছে।
সদ্গ্রন্থাদি থেকে পাঠ করেন জয়শ্রি রায়। প্রার্থনা সমাবেশে নেতৃত্ব দেন ঝুলন চৌধুরী ও বিজয় কৃষ্ণ ভৌমিক।
শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব দিবসের অনুষ্ঠানে নতুন প্রজন্মের পরিবেশনা। ছবি-বাংলা গেজেট।
এই মহতি কর্মসূচির সার্বিক সমন্বয়ে ছিলেন হোস্ট সংগঠন ‘শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসংঘ, ইউএসএ ইনকের সভাপতি ঝুলন চৌধুরী এবং সাধারণ সম্পাদক সুভাষ তালুকদার, এই কর্মসূচির আহবায়ক শুভাষ দত্ত এবং সদস্য-সচিব শুভাশীষ দত্ত-সহ বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ। বিশেষভাবে তৎপর ছিলেন প্রদীপ ঘোষ, সুব্রত তালুকদার, দেবাশীষ ধর পিন্টু, ইন্দ্রজিত সিংহ গোপাল, সুব্রত বিশ্বাস, নারায়ন শংকর চৌধুরী, বিজয় কৃষ্ণ ভৌমিক, সুভাষ পাল, বিশ্বনাথ মিত্র এবং প্রচার ও প্রকাশনায় অজিৎ ভৌমিকসহ অনেকে। পুরো আয়োজনে পুরোহিত্য করেছেন স্বপন ব্যানার্জি। অভ্যর্র্থনা ও আপ্যায়নে ছিলেন সুধন্য চন্দ্র সেন, উত্তম চৌধুরী প্রমুখ।
প্রতিবছরের ন্যায় এবারও ‘পুরুষোত্তম’ নামক একটি স্মরণিকা প্রকাশিত হয়েছে দিবাকর রায় এবং মনতোষ দে’র সম্পাদনায়।
দিনভর আগে পূজারি ও শুভার্থীগণের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। স্বেচ্ছাসেবকের দায়িত্বে ছিলেন অমিত ঘোষ, সাক্ষর দে রায়, দিবালোক রায়, অভিজিৎ সিংহ, দিয়ারি রায়, অম্বিকা চাকী প্রমুখ।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্যে মন্দিরের বাইরের রাস্তায় পূর্বনির্দ্ধারিত র্যালি অনুষ্ঠিত হতে পারেনি।
Posted ৬:২০ অপরাহ্ণ | রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর