নিউইয়র্কে মানববন্ধনের স্লোগান

হটাও ইউনূস বাঁচাও দেশ-শেখ হাসিনার নির্দেশ

অজিৎ ভৌমিক   প্রিন্ট
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫   সর্বশেষ আপডেট : ১১:১৬ পূর্বাহ্ণ

হটাও ইউনূস বাঁচাও দেশ-শেখ হাসিনার নির্দেশ

ইউনূসের পদত্যাগ দাবি ও নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের পথ সুগম করার দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃবৃন্দ। ছবি-এনওঢাইভয়েস২৪ডটকম।

বাংলাদেশে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দিলে সে নির্বাচন কখনোই মেনে নেয়া হবে না। মানবে না গণতান্ত্রিক বিশ্ব। তাই অবিলম্বে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ তৈরী করতে হবে। এমন বক্তব্য প্রদান করা হয় ১৩ ডিসেম্বর সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত মানববন্ধন থেকে। এ সময় নেতৃবৃন্দ আরো বলেন, বাংলাদেশে জঙ্গির উত্থান ঘটেছে এবং ইউনূসের নেতৃত্বে হরিলুটের রাজত্ব চালানো হচ্ছে। এমন পরিস্থিতির বিরুদ্ধে প্রবাসীদের সকল ভেদাভেদের উর্দ্ধে উঠে ঐক্যবদ্ধ থাকতে হবে।

ইউনূসের পদত্যাগ দাবি ও নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের পথ সুগম করার দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে নেতৃবৃন্দ। ছবি-এনওঢাইভয়েস২৪ডটকম।

দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্বেও বিপুলসংখ্যক প্রবাসীর অংশগ্রহণে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধনে স্লোগান উঠেছিল ‘হটাও ইউনূস বাঁচাও দেশ-শেখ হাসিনার নির্দেশ’। সভাপতিত্ব করেন ড. প্রদীপ কর এবং সঞ্চালনা করেন এডভোকেট শাহ মো. বখতিয়ার আলী। নেতৃবৃন্দের মধ্যে ছিলেন ইঞ্জিনিয়ার মো. আলী সিদ্দিকী, জালাল উদ্দিন জলিল, মোর্শেদা জামান, এম এ করিম জাহাঙ্গির, হাকিকুল ইসলাম খোকন, রুমানা আকতার, নাজনীন সুলতানা, মো. শহীদুল ইসলাম, এডভোকেট আবুবকর সিদ্দিক, ফারুক হোসাইন, মো. ফারুক, মোস্তাইন বিল্লাহ দুলাল, রফিক আফজাল, অবিনাশ দাস, মো. সুমন, আখতার হোসেন, এডভোকেট কানিজ ফাতেমা, এডভোকেট মিয়া জাকির, শেখ জামাল হোসাইন, ইকবাল চৌধুরী প্রমুখ।

 

Facebook Comments Box

Posted ১১:১৬ পূর্বাহ্ণ | সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us