আনিসুর রহমান
প্রিন্ট
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ সর্বশেষ আপডেট : ৫:৩৯ পূর্বাহ্ণ
![]()
আনিসুর রহমান
শরিয়তপুরের সন্তান হুমায়ুন কবির নিউইয়র্ক পুলিশ বাহিনীতে লেফটেন্যান্ট পদে উন্নীত হয়েছেন।
২০০১ সালে আমেরিকায় আসার পর ২০০৫ সালে হুমায়ুন নিউইয়র্ক পুলিশ বাহিনীতে ক্যাডেট হিসেবে যোগ দেন । ২০০৮ সালে ম্যানহাটানে বারুক কলেজ থেকে ইন্টারন্যাশনাল মার্কেটিং ব্যাচেলর শেষ করে পুলিশ অফিসার হিসেবে পদোন্নতি পান।
হুমায়ুন কবির ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত ম্যানহাটন ট্রানজিট পুলিশের গোয়েন্দা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। হুমায়ুন কবির এই কর্মক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য পরপর তিনবার (২০১৪, ২০১৫, ২০১৬ সালে)ম্যানহাটান ট্রানজিট পুলিশে বছরের সেরা অফিসার নির্বাচিত হন।
২০১৭-২০১৮ সালে হুমায়ুন ১১৩ প্রেসিঙ্কটের (থানা) ডিটেকটিভ স্কোয়াডে কাজ করেন এবং পরবর্তীতে পুলিশ সার্জেন্ট হিসেবে পদোন্নতি পান। তিনি ৭ প্রেসিঙ্কটের (থানা) সার্জেন্ট হিসেবে থাকার পরে ওয়ান পুলিশ প্লাজায় (হেডকোয়াটারস) পুলিশ বাহিনীতে কর্মরতদের সম-অধিকারের সুযোগ সম্পর্কিত বিভাগে (ঘণচউ’ং ঊয়ঁধষ ঊসঢ়ষড়ুসবহঃ ঙঢ়ঢ়ড়ৎঃঁহরঃু উরারংরড়হ (ঊঊঙউ) যোগদান করেন।
২০২২ সালে সার্জেন্ট হুমায়ুন কবির এবং সার্জেন্ট এরশাদ সিদ্দিকী প্রথম বাংলাদেশি হিসেবে এনওয়াইপিডির প্রেস্টিজিয়াস ইনটেলিজেন্স ডিভিশন থেকে সিটি মেয়রের নিরাপত্তা বিভাগে যোগদান করেন এবং সম্মানের সাথে ৪ বছর কাজ করেন। এর স্বীকৃতি হিসেবে হুমায়ুন কবির ২০২৪ সালে ‘ডিটেক্টিভ সার্জেন্ট’ হিসেবে পদোন্নতি পান। সেই ধারাবাহিকতায় ২৮ সেপ্টেম্বর সোমবার হুমায়ুন কবির ইন্টেলিজেন্স বিভাগে কর্মরত অবস্থায় এনওয়াইপিডির লেফটেন্যান্ট হিসেবে পদোন্নতি পেলেন।
স্ত্রী-সন্তানের সাথে সার্জেন্ট হুমায়ুন কবির।
প্রসঙ্গত: উল্লেখ্য, নিউইয়র্ক পুলিশ বাহিনীতে (এনওয়াইপডি) কর্মরত বাংলাদেশী আমেরিকানদের সমন্বয়ে ২০১৫ সালে গঠিত ‘বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশন’ তথা বাপার প্রতিষ্ঠাতা-সাধারণ সম্পাদক হিসেবে ২০২০ সাল নাগাদ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে বাপার সদস্য সংখ্যা প্রায় দুই হাজার অর্থাৎ বিশ্বে অন্যতম চৌকষ পুলিশ বাহিনীতে ক্রমান্বয়ে বাংলাদেশীদের অবস্থান বৃদ্ধি পাচ্ছে এবং ইতিমধ্যেই প্রায় সকলেই অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালনের স্বীকৃতিতেও পেয়েছেন। তাদেরই একজন হলেন হুমায়ুন কবির।
ব্যক্তিগত জীবনে হুমায়ুন কবির বিবাহিত, স্ত্রী তানজিলা খান, ছেলে তাসিন কবির এবং মেয়ে তাসমিয়া কবিরকে নিয়ে নিউইয়র্কের লং আইল্যান্ড এলাকায় বাস করছেন।
Posted ৫:৩৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর