বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিত কোর্টের নির্দেশে

এনওয়াইভয়েস২৪ ডটকম   প্রিন্ট
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : ৪:০৪ অপরাহ্ণ

বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিত  কোর্টের নির্দেশে

এনওয়াইভয়েস২৪ ডটকম

থমকে গেল বহুল আলোচিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন। ২৩ অক্টোবর কুইন্স সুপ্রিম কোর্টের মাননীয় জজ চেরী এ বাগস এক রায়ে  ২৩ অক্টোবর অপরাহ্নে নির্বাচনের ওপর স্থগিতাদেশ দিয়েছে। এই মামলা করেছিলেন ওসমান চৌধুরী। তিনি ভোটার হবার আবেদন করেছিলেন কিন্তু তা নাকচ করা হয়েছে। এছাড়া, সদস্য তালিকাভুক্তি এবং একই ঠিকানায় শতশত প্রবাসীর ভোটার হবার অভিযোগ ছাড়াও ২৭৫ জন ভোটার ব্যবহার করেছেন একটি ফোন নম্বর-৬৪৬-৬৩৩-৭১৬৮। একইভাবে ২৩১ জনে ৬৪৬-৬৪৪-৩৫১৭, ২৩০ জনে ৩৪৭-৬৩৬-৫১৫৩, ২২৩ জনে ৭১৮-৪৩৭-৮০০০, ২০৭ জনে ৯১৭-৪৪২-৯০০২ টেলিফোন নম্বর ব্যবহার করেছেন। প্রসঙ্গত: উল্লেখ্য, ৩৫ হাজার ভোটারের এই নির্বাচন নিউইয়র্ক সিটির বাংলাদেশী অধ্যুষিত কুইন্স, ব্রুকলীন, ব্রঙ্কসে ৫টি কেন্দ্রে হবার কথা ২৫ অক্টোবর রোববার। সেলিম-আলী এবং কুনু-ফিরোজ প্যানেল সরাসরি লড়ছে ২১টি আসনের কার্য্করী কমিটির নেতৃত্ব পেতে। প্যানেলের বাইরে সাধারণ সম্পাদক পদে লড়ছেন একজন-রাব্বি সেয়দ। আরো উল্লেখ্য, ৫০ বছরের পুরনো নিউইয়র্ক তথা উত্ত্বর  আমেরিকায় সর্ববৃহৎ এই সংগঠনে এবারই সবচেয়ে বেশী প্রবাসী ভোটার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার আবু নাসের আদালত থেকে বার্তা সংস্থা এনওয়াইভয়েস২৪ ডটকমকে জানান, নির্বাচনের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং বিস্তারিত শুনানীর তারিখে ধার্য্ করা হয়েছে ৫ নভেম্বর। আবু নাসের জানান, আজ শুক্রবার সন্ধ্যা ৮টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। সংবাদ সম্মেলন হবে বাংলাদেশ সোসাইটির অফিসে।

Facebook Comments Box

Posted ৩:৫৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 347-623-7137
Email: nyvoice24@gmail.com
Follow Us