১৫ তলা থেকে ধাক্কা : মায়ের মৃত্যু, শিশু কন্যা হাসপাতালে

নিজস্ব প্রতিনিধি   প্রিন্ট
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : ৩:৫৯ অপরাহ্ণ

নিহত নাথালি রামিরেজ।

নিজস্ব প্রতিনিধি

নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে এলারটন এভিনিউর সন্নিকটে ওলিনভিলে এভিনিউস্থ এপার্টমেন্টের ১৫ তলার কক্ষ থেকে পড়ে গিয়ে ২৩ বছর বয়েসী মা নাথালি রামিরেজ নিহত এবং ৮ মাস বয়েসী কন্যাটি গুরুতরভাবে আহত হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ জানায়, ৬ অক্টোবর মঙ্গলবার ভোর রাত ৩টা ৩৮ মিনিটে ঐ কক্ষের ব্যালকনি থেকে ধাক্কা দিলে এই মর্মান্তিক হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশ এখোন খুঁজছে নিহত মহিলার বয়ফ্রেন্ডকে। সম্প্রতি বয়ফ্রেন্ডের সাথে নাথালির ছাড়াছাড়ি হয় বলেও পুলিশ জানতে পেরেছে।

ঐ এপার্টমেন্ট বিল্ডিংয়ের একজন বাসিন্দা এবিসি সেভেন নিউজ চ্যানেলকে জানান, আমি তার আর্তচিৎকার শুনেছি।‘ প্লিজ এটা করো না। সে আমার কন্যা। আমার কন্যাটি ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছে। তার মুখের দিকে তাকাও।’ এরপরই মহিলাটির চিৎকার শুনতে পাই। তারপরই দেখতে পাই নীচে কিছু পড়তে।

এপার্টমেন্ট ভবনের নীচে পুলিশী তৎপরতা।

পুলিশ জানায়, নাথালি এবং শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় ১৮ তলা ভবনের নীচে পড়ে থাকতে দেখে। সাথে সাথে শিশুটিকে নিকটস্থ জ্যাকবি মেডিক্যাল সেন্টারে নেয়া হয়। নাথালিকেও একই হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলেও চিকিৎসকেরা তাকে বাঁচাতে পারেনি।

পুলিশ সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদের জন্যে খুঁজছে। মঙ্গলবার বিকেল ৫টায় এ সংবাদ লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ।

Facebook Comments Box

Posted ৩:৫৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 347-623-7137
Email: nyvoice24@gmail.com
Follow Us