অবৈধ অভিবাসীদের কাজ দেয়ার খেসারত, ১২০০ ব্যবসায়ীর জরিমানা মিলিয়ন ডলার

বিশেষ সংবাদদাতা   প্রিন্ট
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:২৫ পূর্বাহ্ণ

অবৈধ অভিবাসীদের কাজ দেয়ার খেসারত, ১২০০ ব্যবসায়ীর জরিমানা মিলিয়ন ডলার

ফাইল ছবি

এক হাজার অবৈধ অভিবাসীকে কাজ প্রদানকারি ১২০০ ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ লাখ ডলার জরিমানা করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন-বিরোধী অভিযানে এদেরকে গ্রেফতারের ঘটনা ঘটেছে। গ্রেফতারকৃতদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছে। তবে আইন লংঘন করে ঐসব অবৈধ অভিবাসীকে কাজে নিয়োজিত করার দায় বহন করতে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানকে। হোমল্যান্ড সিকিউরিটি তদন্ত টিমের পরিচালক রোবার্ট হ্যামার ১৫ এপ্রিল এ সংবাদদাতাকে জানিয়েছেন, কর্মস্থল থেকে অবৈধ অভিবাসী গ্রেফতারের সবচেয়ে বেশী ঘটনা ঘটেছে গত দু’ মাসে। এবং যে সব প্রতিষ্ঠান আইন ভেঙ্গে অবৈধদের কাজ দিয়েছিল তাদেরকে এখোন জরিমানা গুণতে হচ্ছে। আমেরিকানদের চাকরি/কর্মসংস্থানে যাতে কোন সমস্যা/সংকট না হয়, সে জন্যেই বিদ্যমান আইন অনুযায়ী পদক্ষেপ নেয়া হচ্ছে। আর কোন ব্যবসা প্রতিষ্ঠান যাতে অভিবাসনের আইন লংঘনে সাহস না দেখায়-সেজন্যে জরিমানার বিকল্প নেই।

মিশিগানের ডেট্রয়েট সিটিতে আইসের (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এ্যানফোর্সমেন্ট) ভারপ্রাপ্ত স্পেশাল এজেন্ট জেয়ার্ড মারফি বলেছেন, চীনা মালিকানাধীন একটি হুন্ডি প্রতিষ্ঠানে ২ এপ্রিল হানা দিয়ে ১৪টি শাখা থেকে বিপুল অংকের ডলার উদ্ধার করা হয়েছে। তারা মিশিগানে বসবাসরত অবৈধ অভিবাসীদেরকে নামমাত্র মজুরিতে ওহাইওতে বিভিন্ন ফ্যাক্টরীতে পাঠিয়েছে। এসব অবৈধ অভিবাসীর সন্ধান পাওয়া গেছে ট্যাক্স ডিপার্টমেন্টের সহায়তায়।

লুইজিয়ানার একটি ফ্যাক্টরি থেকে ১১ জন, পেনসিলভেনিয়া থেকে ৪ জন এবং নিউজার্সির বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে একইদিন ১৬ অবৈধ অভিবাসীকে গ্রেফতার করার তথ্য দিয়েছে আইস। নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে দুটি রেস্টুরেন্টে অভিযান চালানো হয়েছে। তবে অবৈধভাবে কর্মরত কাউকে পায়নি আইসের এজেন্ট।

আইসের এ ধরনের অভিযানে গোটা কম্যুনিটিতে সন্ত্রস্ত্র অবস্থা তৈরী হয়েছে। ছোট ও মাঝারি ধরনের ব্যবসায়ীরাও মহাটেনশনে নিপতিত হয়েছেন। কারণ, ন্যূনতম মজুরি দিয়ে রেস্টুরেন্ট/গ্র্সোারি/নিউজ স্ট্যান্ড পরিচালনা করা সম্ভব হয় না। এজন্যে তারা অবৈধ অভিবাসীদেরকে নিয়োগে বাধ্য হচ্ছেন। এখোন সে সব ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানার সম্মুখীন হতে হচ্ছে।

 

Facebook Comments Box

Posted ৮:২৫ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ এপ্রিল ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us