অনলাইনে টাকা স্থানান্তরের ফি ১০ থেকে ১০০ টাকা

ইউনূস সরকারের জনদরদি কর্মকান্ড: এনভিআর ফি বেড়ে ৮৮ ডলার

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ০১ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : ৬:২৪ অপরাহ্ণ

ইউনূস সরকারের জনদরদি কর্মকান্ড: এনভিআর ফি বেড়ে ৮৮ ডলার

এনভিআর (নো ভিসা রিক্যুয়ারমেন্ট) সীল নিতে ফি ধার্য করা হয়েছে ৮৮ ডলার করে। এটি হচ্ছে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অধ্যাপক ইউনূসের সারচার্জ। দীর্ঘদিন ধরেই সিটিজেনশিপ গ্রহণকারি প্রবাসীদের জন্যে এনভিআর ফি ছিল ৫০ ডলার করে। কথিত ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ও তার সরকারের পতনের পুরস্কার হিসেবে ৩৮ ডলার বৃদ্ধি করার সংবাদে ক্ষুব্ধ কম্যুনিটি।

একইভাবে সোনালী ব্যাংকের একাউন্ট থেকে অনলাইনে টাকা স্থানান্তরের ফি-ও নির্দ্ধারণ করেছে ইউনূস সরকার। প্রতি ২০ হাজার টাকা স্থানান্তরের ফি ১০ টাকা লাগছে। স্থানান্তরিত টাকার পরিমান বেশী হলে ফি নেয়া হচ্ছে ১০০ টাকা করে। এর আগে কোন ফি ছিল না। অধ্যাপক ইউনূসের ভাষায় ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা’র আমলে দুর্নীতি আর ষড়যন্ত্রের হোলিখেলা চলেছে। এখন সবকিছু রাইট ট্র্যাকে আনা হয়েছে বলেই গ্রাহককে ফি দিতেই হবে। কম্যুনিটির বিদগ্ধজনেরা অভিযোগ করেছেন, নিজের গ্রামীণের বকেয়া ট্যাক্স মওকুফ করেছেন হাজার কোটি টাকার। এবং ২০২৯ সাল নাগাদ গ্রামীণকে কোন ট্যাক্স দিতে হবে না বলে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে আদেশ জারি করেছেন।

Facebook Comments Box

Posted ৯:২৭ পূর্বাহ্ণ | রবিবার, ০১ জুন ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us