ট্রাম্পের হস্তক্ষেপের প্রতিবাদে ‘ফুলব্রাইট ফরেন স্কলারশিপ বোর্ড’র পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : ৮:৫৭ পূর্বাহ্ণ

ট্রাম্পের হস্তক্ষেপের প্রতিবাদে ‘ফুলব্রাইট ফরেন স্কলারশিপ বোর্ড’র পদত্যাগ

ট্রাম্পের হস্তক্ষেপের প্রতিবাদে ‘ফুলব্রাইট ফরেন স্কলারশিপ বোর্ড’র পদত্যাগ

আন্তর্জাতিক-মেধাবি শিক্ষার্থীগণকে যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষায় বৃত্তি প্রদানকারি স্টেট ডিপার্টমেন্টে ‘ফুলব্রাইট ফরেন স্কলারশিপ বোর্ড’র সকল সদস্য পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন। ট্রাম্প প্রশাসনের অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদে বুধবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ‘সাবস্ট্যাক’ ওয়েবসাইটে।

সেখানে উল্লেখ করা হয়েছে যে, বিদ্যমান রীতি অনুযায়ী সারাবিশ্বের মেধাবি শিক্ষার্থীগণকে ‘ফুলব্রাইট এওয়ার্ড’ প্রদান তথা যুক্তরাষ্ট্রে এসে বিনা ফি-তে উচ্চশিক্ষা গ্রহণকারির যে তালিকা এই বোর্ড তৈরী করেছিলো সেটি নাকচ করা হয়েছে। এই বোর্ড আমেরিকার ২০০ অধ্যাপক এবং গবেষকের একটি তালিকা তৈরী করেছিল। সে অনুযায়ী তারা চলতি গ্রীষ্মেই বিভিন্ন দেশে গমনের কথা। কিন্তু কোন কারণ ছাড়াই স্টেট ডিপার্টমেন্টে রাজনৈতিক নিয়োগপ্রাপ্ত কতিপয় ব্যক্তি (অফিস অব পাবলিক ডিপ্লোম্যাসি) সে তালিকাটি বাতিল করেছেন। অথচ তালিকাটি করা হয় বছরব্যাপী অনুসন্ধান ও তথ্য যাচাইয়ের মধ্যদিয়ে।

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্যে এই তালিকা তৈরী করা হয়। এছাড়া আরো ১২০০ জন বিদেশী-মেধাবি শিক্ষার্থীর চ’ড়ান্ত তালিকা বাতিলের জন্যে ট্রাম্প প্রশাসনের হস্তক্ষেপ পরিলক্ষিত হচ্ছে। এভাবে ‘ফুলব্রাইট ফরেন স্কলারশিপ বোর্ড’র কর্মকান্ডে বেআইনী হস্তক্ষেপ সকলকে ব্যথিত করেছে এবং ক্ষেপিয়ে তুলেছে। অথচ এসব বিদেশী-মেধাবি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে উচ্চতর ডিগ্রি গ্রহণের পর প্রায় সকলেই যুক্তরাষ্ট্রে পেশাগত জীবন শুরু করেন অর্থাৎ যুক্তরাষ্ট্রের উন্নয়ন ও কল্যাণে নিয়োজিত হন তারা। এই ব্যবস্থা অচল করার পরিণতি ভোগ করতে হবে আমেরিকাকে-যা দেশপ্রেমিক কেউই বরদাশত করতে পারেন না। পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণার ঐ বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, আমরা মনে করছি যে ট্রাম্প প্রশাসনের হস্তক্ষেপ শুধুমাত্র সংবিধানেরই পরিপন্থি নয়, তা ফুলব্রাইট মিশন এবং মুক্ত চিন্তা ও একাডেমিক স্বাধীনতার মূল্যবোধকেও হরনের সামিল।
ছবির ক্যাপশন-ডিপার্টমেন্ট অব স্টেট
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

Facebook Comments Box

Posted ৮:৫৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us