আনিসুর রহমান
প্রিন্ট
মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:৫৮ পূর্বাহ্ণ
ভার্চুয়ালে অনুষ্ঠিত গ্রেটার বাফেলো বিএনপির সভায় নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম।
ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট হটানোর পর জনগণের প্রত্যাশার পরিপূরক নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে। তাহলেই শহীদ জিয়ার আদর্শের উত্তরসূরি সময়ের পরীক্ষিত নেতা তারেক রহমানের দীর্ঘ ত্যাগ-তিতিক্ষার সুফল পাবে বাংলাদেশ।
১৭ আগষ্ট রোববার নিউইয়র্ক ষ্টেট বিএনপির উদ্যোগে বাফেলোতে এক কর্মী সভায় ভার্চুয়ালে প্রদত্ত বক্তব্যে এমন কথা বলেছেন প্রধান অতিথি বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন । এতে সভাপতিত্ব করেন ষ্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান। সঞ্চালনা করেন সাধারন সম্পাদক সাঈদুর রহমান সাঈদ। আরো বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন ভিপি, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আরিফুর রহমান, সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন প্রমুখ।
বাফেলোতে বিএনপির পূর্ণাঙ্গ কমিটির তালিকা শীঘ্রই প্রকাশ করা হবে বলে এই কর্মীসভাকে অবহিত করেন আনোয়ার হোসেন খোকন। তিনি দিক-নির্দেশনামূলক বক্তব্যে সকল প্রবাসীর প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন নিজ নিজ এলাকার সাথে যোগাযোগ রাখতে। গত ১৬ বছরের ন্যায় বিএনপির সাংগঠনিক কর্মকান্ডকে প্রবাসেও জোরদার করার আহবানও জানান বিএনপির এই কেন্দ্রীয় নেতা। একইদিন তিনি বাফেলো সিটি বিএনপির একটি সভায়ও প্রধান অতিথির বক্তব্য রেখেছেন। উভয় সভার সার্বিক সমন্বয় ও নেতৃত্ব দেন আহবায়ক মোহাম্মদ সিরাজদৌলা বাবুল ও সচিব সোহেল হাওলাদার। বক্তব্য দেন আজাহারুল মাকসুদ, সোহেল হেলাল, কামরুল হাসান গাউসুল, মো হাবিবুর রহমান ও ইমতিয়াজ বেলাল।
গ্রেটার বাফেলো বিএনপির সভায় ৬০ নেতা-কর্মী অংশ গ্রহন করেন। সিটি বিএনপির সভায় অংশ নেন ৩৫ জন নেতা-কর্মী।
Posted ৯:৫৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর