শীর্ষ জেনারেলদের উদ্দেশ্যে ট্রাম্প-হেকসেথ শান্তির জন্যেই যুদ্ধ চাই

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বুধবার, ০১ অক্টোবর ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:০১ পূর্বাহ্ণ

শীর্ষ জেনারেলদের উদ্দেশ্যে ট্রাম্প-হেকসেথ শান্তির জন্যেই যুদ্ধ চাই

যুুদ্ধমন্ত্রী পিটে হেগসেথ।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে যুদ্ধের জন্যে সর্বাত্মক প্রস্তুতির আহবান জানালেন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিরক্ষা মন্ত্রী পিটে হেগসেথ। মঙ্গলবার ভার্জিনিয়ার কুয়ানটিকো ক্যান্টনমেন্টে সামরিক বাহিনীর শীর্ষ জেনারেলদের এক সমাবেশে পিটে হেগসেথ বিশেষভাবে উল্লেখ করেন যে, যুদ্ধ মন্ত্রণালয়ের একমাত্র কাজ হচ্ছে ‘যুদ্ধ করা’। তাই সকলকে অবশ্যই যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। ‘যুদ্ধের জন্যে প্রস্তুতি অর্থাৎ বিজয়ের প্রত্যাশায় সবকিছু তৈরী করতে হবে। এক্ষেত্রে কোন ধরনের ঢিলেমি কিংবা সমঝোতার অবকাশ নেই’-মন্তব্য হেগসেথের।

তিনি অবশ্য আরো বলেন, ‘আমরা যুদ্ধ চাই বলেই সকল প্রস্তুতি গ্রহণের আহবান জানাচ্ছি-এটা ঠিক নয়, এখানে যারা আছি তারা কেউই যুদ্ধ চাই না। আমরা শান্তিপূর্ণ সহাবস্থানকে ভালবাসী বলেই এমন প্রস্তুতির কথা বলছি। উল্লেখ্য, এই সমাবেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত জেনারেলদেরকেও আমন্ত্রণ জানানো হয় এবং যুদ্ধমন্ত্রীর সাথে প্রেসিডেন্ট ট্রাম্পও ছিলেন। তারা উভয়েই বাইডেন প্রশাসনের দুর্বল রণকৌশলের সমালোচনা করেছেন এবং বলেছেন, শত্রুদের সমুচিত শাস্তির ক্ষেত্রে কোন ধরনের গড়িমসি চলবে না। যুদ্ধমন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেছেন, অলসতায় জেনারেলদের চর্বি বাড়ুক-এটা দেখতে চাই না। এমনকি সৈনিকদের ওজন বাড়ুক-সেটিও কাম্য নয়। অর্থাৎ সকলকে সবসময় তৈরী থাকতে হবে যে কোন পরিস্থিতি মোকাবেলার জন্যে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের সপ্তাহখানেকের মধ্যেই রণপ্রস্তুতি গ্রহণের এই সমাবেশ নিয়ে আমেরিকানরাও শংকিত।

Facebook Comments Box

Posted ৯:০০ পূর্বাহ্ণ | বুধবার, ০১ অক্টোবর ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us