আনিসুর রহমান
প্রিন্ট
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫ সর্বশেষ আপডেট : ৩:২৬ পূর্বাহ্ণ
বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দিনব্যাপী রোজাব্রত পালন শেষে ইফতারের প্রাক্কালে যুক্তরাষ্ট্র জাসাসের দোয়া-মাহফিলে নেতৃত্ব দেন বিএনপি নেতা আব্দুল লতিফ সম্রাট। ছবি-বিডি প্রতিদিন।
বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় নিউইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা(জাসাস)’র যুক্তরাষ্ট্র শাখার নেতা-কর্মীরা ৫ ডিসেম্বর শুক্রবার রোজা পালন করেন।
যুক্তরাষ্ট্র জাসাসের দোয়া-মাহফিলে বক্তব্য দেন বিএনপি নেতা কাজী আজম। ছবি-বিডি প্রতিদিন।
সন্ধ্যায় ইফতারের জন্যে তারা মিলিত হন জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে। এ সময় বিশেষ মোনাজাতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আব্দুল লতিফ সম্রাট। ঢাকা থেকে প্রাপ্ত সর্বশেষ সংবাদের ভিত্তিতে দেশপ্রেমিক প্রতিটি প্রবাসীর প্রতি অনুরোধ জানানো হয় বেগম জিয়ার জন্যে দোয়া করতে।
যুক্তরাষ্ট্র জাসাসের দোয়া-মাহফিলে বক্তব্য দেন বিএনপি নেতা এম এ বাতিন। ছবি-বিডি প্রতিদিন।
মোনাজাত ও মাগরিব নামাজের পর অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাসাসের যুক্তরাষ্ট্র শাখার আহবায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সায়েম রহমান।
দোয়া-মাহফিলে বক্তব্য যুক্তরাষ্ট্র জাসাসের আহবায়ক ইঞ্জিনিয়ার সায়েম রহমান। ছবি-বিডি প্রতিদিন।
সদস্য-সচিব জাহাঙ্গির সোহরাওয়ার্দির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির নেতা এম এ বাতিন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক নেতা কাজী আজম, ফিরোজ আহমেদ, সৈয়দা মাহমুদা শিরিন, গিয়াসউদ্দিন, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাক আহমেদ, স্টেট জাসাসের সভাপতি জাবেদ উদ্দিন।
আলোচনায় আরো অংশ নেন যুক্তরাষ্ট্র জাসাসের নেতা এলিজা আকতার মুক্তা, কাজী বাবুল, যুক্তরাষ্ট্র যুবদলের নেতা মনিরুল ইসলাম।
যুক্তরাষ্ট্র জাসাসের দোয়া-মাহফিলে বক্তব্য দেন বিএনপি নেতা ফিরোজ আহমেদ। ছবি-বিডি প্রতিদিন।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুল লতিফ সম্রাট তীব্র আন্দোলনে ক্ষমতা ছেড়ে পলায়নকারি স্বৈরাচারের পুনরুত্থান কখনোই আর বাংলার মাটিতে ঘটবে না।
দোয়া-মাহফিলে বক্তব্য যুক্তরাষ্ট্র জাসাসের সদস্য-সচিব জাহাঙ্গির সোহরাওয়ার্দি। ছবি-বিডি প্রতিদিন।
কারণ, আওয়ামী স্বৈরাচারের কবল থেকে স্থায়ীভাবে মুক্তির জন্যে বিএনপি নেতা বেগম খালেদা জিয়ার দিক-নির্দেশনায় তারেক রহমানের নেতৃত্বে বাংলার মানুষ সবসময় ঐক্যবদ্ধ রয়েছে।
সম্রাট উল্লেখ করেন, স্বৈরাচার গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে নি:শেষ করতে।
দোয়া-মাহফিলে বক্তব্য যুক্তরাষ্ট্র জাসাসের নেতা জাবেদউদ্দিন। ছবি-বিডি প্রতিদিন।
পরম করুণাময়ের অশেষ রহমতে তা সম্ভব হয়নি। তাই আমরা সৃষ্টিকর্তার দয়া প্রার্থনা করছি স্বৈরাচার হাসিনা মুক্ত বাংলাদেশে পুনপ্রতিষ্ঠিত গণতান্ত্রিক শাসন-ব্যবস্থায় যেন আবারো শক্তহাতে নেতৃত্ব দিতে পারেন বেগম খালেদা জিয়া এবং তার সুযোগ্য পুত্র তারেক রহমান। এজন্যে আমরা সকলের দোয়া চাই।
যুক্তরাষ্ট্র জাসাসের দোয়া-মাহফিলে বক্তব্য দেন বিএনপি নেতা আনিসুর রহমান। ছবি-বিডি
সমাপনী বক্তব্যে বলেন, জাসাসের আহবায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সায়েম রহমান সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন রোজাব্রত পালন শেষে ইফতার-মাহফিলে ব্যাপক সাড়া দেয়ার জন্যে।
Posted ১১:৩৫ পূর্বাহ্ণ | শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর