অবৈধভাবে মালয়েশিয়া যাত্রা: ১০ দালাল সহ নৌবাহিনীর হাতে আটক ২৭৩

অনলাইন ডেস্ক   প্রিন্ট
রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬   সর্বশেষ আপডেট : ১০:২৪ পূর্বাহ্ণ

অবৈধভাবে মালয়েশিয়া যাত্রা: ১০ দালাল সহ নৌবাহিনীর হাতে আটক ২৭৩

সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে দালাল চক্রের ১০ সদস্যসহ ২৭৩ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার রাতে বঙ্গোপসাগরের সেন্টমার্টিন সংলগ্ন এলাকা থেকে টহলরত বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ তাদের আটক করে।

রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সেন্টমার্টিন্স থেকে ৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থানরত একটি কাঠের বোটের সন্দেহজনক গতিবিধি লক্ষ করে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’। নৌবাহিনী জাহাজ বোটটিকে থামার জন্য সংকেত দিলে বোটটি না থামিয়ে তার গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় নৌবাহিনী জাহাজ তৎক্ষণাৎ বোটটিকে ধাওয়া করে বোটটিকে আটক করে। এ সময় বোটে থাকা দালালচক্রের ১০ সদস্যসহ ২৭৩ জনকে আটক করা হয়।

আটককৃতদের তথ্যমতে জানা যায়, তারা দালাল চক্রের মাধ্যমে অবৈধভাবে মালয়েশিয়া গমনের উদ্দেশ্যে বোটযোগে যাত্রা করে। আটককৃত বোট ও ব্যক্তিদের পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, বোটে নূন্যতম জীবনরক্ষাকারী সরঞ্জাম, পর্যাপ্ত খাদ্য, পানি ও সুরক্ষা ব্যবস্থা ব্যতীত যাত্রা শুরু করে যা গভীর সমুদ্রে মানবিক বিপর্যয় সৃষ্টি করতে পারতো। নৌবাহিনীর তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপে এ বিপর্যয় প্রতিহত করা সম্ভব হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী দেশের জলসীমার নিরাপত্তা, সমুদ্রপথে চোরা-চালান রোধ, অবৈধ অনুপ্রবেশসহ যেকোনো অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ।

Facebook Comments Box

Posted ১০:২৪ পূর্বাহ্ণ | রবিবার, ০৪ জানুয়ারি ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us