আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক পার্টির বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত

সুব্রত চৌধুরী   প্রিন্ট
সোমবার, ০৩ মার্চ ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:০৬ পূর্বাহ্ণ

আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক পার্টির বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত

নিউজার্সি স্টেটের আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের ৫০তম বার্ষিক কনভেনশন গত দুই মার্চ অনুষ্ঠিত হয় । এগ হারবার শহরে অবস্থিত রিনাল্ট ওয়াইনারির মিলনায়তনে অনুষ্ঠিত এই কনভেনশনে আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের বিভিন্ন পর্যায়ের নেতা, কর্মী ও সমর্থকরা অংশগ্রহন করেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন শেষে ডেমোক্র্যাটিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কনভেনশনে বক্তব্য রাখেন। আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের চেয়ারম্যান মাইকেল সুলেমান কনভেনশনে আগত ডেমোক্র্যাটিক দলের নেতা ,কর্মী ও সমর্থকদের স্বাগত ও অভিনন্দন জানান এবং দলের অগ্রযাত্রা ও কমিউনিটি সেবায় প্রশংসনীয় অবদান রাখায় বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল সহ নেতৃবৃন্দকে পুরস্কৃত করেন।

আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের কনভেনশনে কর্মকর্তারা। ছবি-এনওয়াইভয়েস২৪।

কনভেনশনে আগামী দশ জুন অনুষ্ঠিতব্য নিউজার্সির প্রাইমারি নির্বাচনে গভর্নরর পদসহ অন্যান্য পদে দলীয় প্রার্থীরা বক্তব্য রাখেন।
কনভেনশনে দক্ষিন এশীয় আমেরিকান ডেমোক্র্যাটিক নেতা জহিরুল ইসলাম বাবুল, আব্দুর রফিক, সোহেল আহমদ,সুব্রত চৌধুরী, হাবিব রেহমান,ইশরাত জাহান, লাকি চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল,আটলান্টিক সিটির কাউন্সিল সভাপতি অ্যারন রেনডলফ,কাউন্সিল সহ-সভাপতি কলিম শাহবাজ, কাউন্সিলওম্যান এ্যাট লারজ স্টিফেনি মার্শাল,আটলান্টিক সিটি স্কুল জেলার সুপারিনটেনডেন্ট ডঃ লা কোয়েটা স্মল, আটলান্টিক সিটি ডেমোক্র্যাটিক দলের সহসভাপতি জেফ ডরসি সহ নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।

আটলান্টিক কাউন্টি ডেমোক্র্যাটিক দলের চেয়ারম্যান মাইকেল সুলেমান কনভেনশন সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Facebook Comments Box

Posted ৯:০৬ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ মার্চ ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us