প্রবাসীদের দুর্গোৎসবে নিউইয়র্ক সিটির মেয়র মামদানি

বলো দুর্গা মাই কী-জয়

এনওয়াইভয়েস২৪ডটকম   প্রিন্ট
বুধবার, ২১ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : ১:০৪ অপরাহ্ণ

বলো দুর্গা মাই কী-জয়

প্রবাসীদের দুর্গাপূজায় শুভেচ্ছা বক্তব্য দেন নিউেইর্ক সিটির মেয়র জোহরান মামদানি। পাশে সিটি কাউন্সিলম্যান শেকর কৃষ্ণান। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

এনওয়াইভয়েস২৪ ডটকম

‘বলো দুর্গা মাই কী-জয়’ স্লোগানে গোটা পরিবেশকে মুখরিত করে নিউইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি জ্যাকসন হাইটসে ওঁম শক্তি মন্দিরে শারদীয় দুর্গোৎসবের চারদিনব্যাপী আয়োজনের সমাপ্তির রেখা টানেন।

২০ অক্টোবর সন্ধ্যায় হাজারো পূজারির সরব উপস্থিতিতে মেয়র মামদানিকে পূজারি আশির্বাদ সূচক প্রতিক পরিয়ে দেয়ার পর প্রদত্ত বক্তব্যে মেয়র বলেন, দেবী দুর্গাকে পূজা করা হয়, কারণ তিনি শক্রদের বিনাশকারী এবং শুভশক্তির প্রতিক। সে আলোকে আজ এখানে বাংলাদেশী হিন্দুরা শান্তি ও সমৃদ্ধির প্রত্যাশায় জড়ো হয়েছেন। নিউইয়র্ক সিটির আড়াই শত বছরের ইতিহাসে প্রথম মুসলমান মেয়র মামদানি উল্লেখ করেন, বহুজাতিক এই সিটিকে আরো বর্ণাঢ্য আরো সমৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশী হিন্দুদের অবদান চিরস্মরণীয় এবং সামনের দিনগুলোতেও ধর্মীয় সম্প্রীতির এই বন্ধনকে অবলম্বন করেই আমরা মানবতার জয় অব্যাহত রাখতে চাই। মেয়র মামদানি এ সময়  শিকাগোতে একটি হিন্দু মন্দিরে সন্ত্রাসী হামলার প্রসঙ্গ টেনে   উল্লেখ করেন, অসুরেরা থেমে নেই। যুক্তরাষ্ট্রের সামাজিক বন্ধনকে টুকরো টুকরো করে বিশেষ একটি মহল ফায়দা লুটতে চাই। এবারের দুর্গাপূজা তেমন অশুভ শক্তিকে নির্মূলের সংকল্প গ্রহণের তাগিদ নিয়ে এসেছিল। মেয়র বক্তব্য সমাপ্ত করেন ‘বলো দুর্গা মাই কী’ স্লোগানে। সে সময় মন্দিরে সমবেত নারী-পুরুষেরা বলেন ‘জয়’। এ সময় শঙ্খনাদ, উলুধ্বনি, ঢাকের বাদ্য আর চারদিকে ভক্তদের ‘বলো দুগ্গা মাই কি জয়’ ধ্বনি ছড়িয়ে পড়ে।

বলো দুগ্গা মাই কি জয়’ ধ্বনি-তে পূজারিরা। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

উল্লেখ্য, নিউইয়র্ক সিটিতে বিশ্বখ্যাত টাইমস স্কোয়ারসহ কুইন্স, ব্রঙ্কস, ব্রুকলীন এবং ম্যানহাটান ও স্ট্যাটেন আইল্যান্ডে ১৮টি পূজা মন্ডবে বাংলাদেশী হিন্দুরা দুর্গোৎসবের আয়োজন করেন। প্রতিটিতেই উৎসবের বাহ্যিক উৎসবের আমেজ পরিলক্ষিত হলেও হৃদয়ে এক ধরনের হতাশা বিরাজ করছিল বলে উল্লেখ করেন বাঙালি হিন্দু সম্প্রদায়ের নেতা এটর্নী অশোক কর্মকার। বাংলাদেশের হিন্দুরা স্বস্তিতে নেই, ভয়হীন চিত্তে তারা পূজা উৎযাপন দূরের কথা, দৈনন্দিন কাজকর্মও করতে সক্ষম হচ্ছেন না।

মেয়র মামদানিকে পূজামন্ডকে স্বাগত জানান গৌরাঙ্গ কুন্ডু্। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

ওঁম শক্তি মন্দিরের এই উৎসবে নিউইয়র্ক সিটির কাউন্সিলম্যান শেকর কৃষ্ণানও শুভেচ্ছা বক্তব্য দেন। এর আগে মেয়রকে মন্দিরে স্বাগত জানান এই মন্দিরের প্রতিষ্ঠাতা গৌরাঙ্গ কুন্ডু, মন্দির কমিটির সভাপতি স্বরূপ সাহা, সেক্রেটারি ভবতোষ পালসহ শীর্ষস্থানীয়রা।

পিজি গ্রুপের সহযোগিতায় বেঙ্গলী ক্লাব, ইউএসএ’র উদ্যোগে টাইমস স্কোয়ারে এবারের আয়োজনে শুভেচ্ছা-বক্তব্য ভিডিওতে পাঠিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেটি ছিল তৃতীয় বার্ষিক দুর্গোৎসব। আয়োজন দীনেশ মজুমদার জানান, বাঙালি হিন্দুদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসবকে আন্তর্জাতিকীকরণে এর বিকল্প নেই।

Facebook Comments Box

Posted ৭:৪২ পূর্বাহ্ণ | বুধবার, ২১ অক্টোবর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 347-623-7137
Email: nyvoice24@gmail.com
Follow Us