আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে বাংলাদেশ মেলা

সুব্রত চৌধুরী   প্রিন্ট
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫   সর্বশেষ আপডেট : ১০:৪৩ পূর্বাহ্ণ

আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে বাংলাদেশ মেলা

বাংলাদেশ মেলায় পুরস্কারপ্রাপ্ত মেধাবি শিক্ষার্থীরা।

নিউজার্সির আটলান্টিক সিটির বুকে ২২ জুলাই মংগলবার জেগে উঠেছিল একখন্ড মিনি বাংলাদেশ।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির (বিএএসজের)উদ্যোগে সিটির সেন্ড ক্যাসল স্টেডিয়ামের সন্মুখস্থ সুবিশাল প্রান্তরে অনুষ্ঠিত হলো “বাংলাদেশ মেলা-২০২৫”। মেলার হরেক আয়োজনের মধ্যে ছিল কৃতি ছাএ-ছাএী সম্বর্ধনা, গুণীজন সন্মাননা, আইভি লীগ কলেজে ভর্তির যোগ্যতা অর্জনকারী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান, দেশীয় দ্রব্য সামগ্রীর বিকিকিনি, দেশীয় খাবারের স্টল, র‌্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায় প্রধান অতিথি ছিলেন সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র। বিশেষ অতিথি ছিলেন ষ্টকটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ শাহ আলম খান। এছাড়া অতিথি হিসাবে আরো ছিলেন নিউজার্সি স্টেটের এ্যাসেম্বলিম্যান ডন গার্ডিয়ান সহ মূলধারার নেতৃবৃন্দ ।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের পর বেলুন উড়িয়ে ‘বাংলাদেশ মেলা’র শুভ উদ্বোধন করেন অধ্যাপক ড. মোঃ শাহ আলম খান।

বাংলাদেশ মেলায় একাত্তরের বীর শহীদদের স্মরণে ও মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক, বাংলাদেশ মেলার আহবায়ক সিরাজুল ইসলাম, সদস্য-সচিব বেলাল হোসেন সহ এসোসিয়েশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ মেলায় বিশিষ্টজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সিটির মেয়র।

মেলায় লাইফ টাইম এ্যাচিভমেণ্ট পুরস্কার দেওয়া হয় বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব গিয়াস উদ্দীন পাঠানকে। মেলার ব্যতিক্রমী আয়োজন ছিল ‘এলইডি রোবট’ এর অংশগ্রহন। মেলার দর্শকেরা তাদের সাথে নেচে গেয়ে আনন্দ উপভোগ করেন।

অনুষ্ঠানে বিএএসজের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আহমেদের সম্পাদনায় প্রকাশিত ‘উৎসব’ সংকলনের মোড়ক উম্মোচন করা হয়। বিভিন্ন স্টলে দেশীয় পণ্য ও খাবারের স্টলগুলোতে বিকিকিনি ছিল লক্ষ্যণীয়। মেলার অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রবাসের জনপ্রিয় উপস্থাপক এ বুলবুল হাসান। সংগীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী দিনাত জাহান মুন্নি, চন্দ্রা বিশ্বাস, শিব শংকর দাস বাউল, সুজন আরিফ, জয়ন্ত সিনহা, আসিফ আনোয়ার, বিপ্লব হোসেন প্রমুখ।

Facebook Comments Box

Posted ১০:৪৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us