আটলান্টিক সিটি মেয়র মার্টি স্মলের সমর্থনে মহিলা সমাবেশ

সুব্রত চৌধুরী   প্রিন্ট
শুক্রবার, ২৩ মে ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:১০ পূর্বাহ্ণ

আটলান্টিক সিটি মেয়র মার্টি  স্মলের সমর্থনে মহিলা সমাবেশ

নিউজার্সি স্টেটের আটলান্টিক সিটিতে ২২ মে, বৃহস্পতিবার বিকেলে মেয়র মার্টি স্মলের সমর্থনে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । আগামী ১০ জুন, মঙ্গলবার অনুষ্ঠিতব্য আটলান্টিক সিটির প্রাইমারি নির্বাচনে মেয়র পদে পুনরায় প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী মার্টি স্মলের সমর্থনে এই মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। আটলান্টিক সিটির ২৭০৯ ফেয়ারমাউন্ট এভিনিউতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে কমিউনিটি ব্যক্তিত্ব মিমি নিমবো ও আফিয়া নাসরিনের উদ্যোগে অনুষ্ঠিত মহিলা সমাবেশে সিটির বিভিন্ন কমিউনিটির মহিলারা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র মার্টি স্মল আসন্ন প্রাইমারি নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে মেয়র পদে তাঁকে ও তাঁর প্যানেলে কাউন্সিল এ্যাট লার্জ প্রার্থী স্টিফেনি মার্শাল, প্যাট্রিসিয়া বেইলি ও সোহেল আহমেদকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান । প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে মহিলা সমাবেশে অংশগ্রহণ করায় মার্টি স্মল উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান ।

Facebook Comments Box

Posted ৯:১০ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৩ মে ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us