আদালতের লাগাতার রুলিংয়ে ক্ষুব্ধ ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ১৭ মে ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:০৬ পূর্বাহ্ণ

আদালতের লাগাতার রুলিংয়ে ক্ষুব্ধ ট্রাম্প

ফাইল ছবি

অভিবাসীদের বহিষ্কার, ফেডারেল কর্মী ঢালাওভাবে ছাটাই-সহ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৪০টি নির্বাহী আদেশ থামিয়ে দেয়ার ঘটনায় বিচলিত প্রশাসন আদালতের ক্ষমতা খর্ব করার কথা ভাবছে। স্থানীয় পর্যায়ের আদালতের স্থগিতাদেশ সারা আমেরিকায় প্রযোজ্য হওয়া উচিত নয় বলে ট্রাম্পের আইনজীবীরা যুক্তির অবতারণা করছেন। এমনকি, সার্কিট কোর্ট অব আপিলের নির্দেশনা সুপ্রিম কোর্টের অনুমোদনের উর্দ্ধে থাকা সমীচিন নয় বলেও মন্তব্য করা হচ্ছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে, নির্বাচনী অঙ্গিকার অনুযায়ী জনস্বার্থে কোন কাজই করা সম্ভব হচ্ছে না আদালতের কারণে। ট্রাম্প প্রশাসনের এহেন মনোভাবকে কোনভাবেই আইনের শাসনের পরিপূরক নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা ল’ফার্ম ‘উইলিয়ামস অ্যান্ড কনোল্লি’র এটর্নী লিউক ম্যাকক্লাউড। এটর্নী লিউক বলেছেন, আইনী প্রক্রিয়াকে ট্রাম্পের লোকজন বড় ধরনের একটি বাধা হিসেবে ভাবছেন। অথচ এমন বিধি বহুবছর আগে থেকেই কার্যকর রয়েছে। আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকা প্রশাসন সবসময়ই আদালতের নির্দেশ মেনে চলেছে। এর আগে বারাক ওবামার ‘ওবামাকেয়ার’ এবং জো বাইডেনের ‘স্টুডেন্ট লোন মওকুফের নির্দেশও থামিয়ে দেয় আদালত। তারা এমোন মনোভাব পোষণ করেননি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ৯৪টি ফেডারেল আদালত রয়েছে আঞ্চলিক ভিত্তিতে। এগুলোর যে কোন একটির জজ কর্র্তৃক দেয়া নির্দেশ সারাদেশে কার্যকর হয়ে থাকে। এটাই হচ্ছে দু:খ ট্রাম্প প্রশাসনের। প্রেসিডেন্ট ট্রাম্প এমন বিধিকে পাল্টে দিতে তার আইনজীবীগণকে নির্দেশ দিয়েছেন। কেবলমাত্র সুপ্রিম কোর্টের এমন এখতিয়ার থাকলে কোন প্রেসিডেন্টেরই মনোবাঞ্ছা পূর্ণ হবে না বলে ট্রাম্প প্রশাসনের ধারণা। ট্রাম্প-আইনজীবী টিম বলেছে যে, ডিস্ট্রক্ট কোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিলের নিষ্পত্তি ঘটাতেও অনেক সময়ের প্রয়োজন হয়। অর্থাৎ জনস্বার্থে (প্রেসিডেন্টের রাজনৈতিক স্বার্থ হাসিলে) জারিকৃত আদেশগুলো থমকে যায় ডিস্ট্রিক্ট কোর্টের অস্থায়ী নিষেধাজ্ঞায়। এহেন অবস্থার অবসানে আপাতত: কোন উপায় নেই বলে মন্তব্য করেছেন জাস্টিস নীল গোরসাচ। কারণ, এমন বিধি তৈরী হয়েছে মার্কিন কংগ্রেসে। কংগ্রেসের অনুমোদন লাগবে তা পাল্টে দিতে।

ভেনিজুয়েলার ভয়ংকর দুর্র্বত্ত ট্রিমের সদস্যদেরকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের বিরুদ্ধে হাই কোর্টের রুলিং-সহ অভিবাসনের আরো কয়েকটি নির্দেশের বিরুদ্ধে ডিস্ট্রিক্ট কোর্টের অস্থায়ী নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে ক্ষুব্ধ প্রেসিডেন্ট ট্রাম্প ১৬ মে তার সোস্যাল মিডিয়ায় লিখেছেন, ‘নির্বাচনে ধরাশায়ী উগ্র-বামপন্থি ডেমক্র্যাটদের খুশী করতে সুপ্রিম কোর্টও তামাশা করছে।’ বহুবছর আগের ‘এলিয়েন অ্যনিমিজ অ্যাক্ট’র দোহাই দিয়ে ভেনিজুয়েলার অভিবাসীদেরকে ঢালাওভাবে গ্রেফতার ও বহিষ্কারের বিরুদ্ধেও গত এপ্রিলে আরেকটি রুলিং দিয়েছে সুপ্রিম কোর্ট। ট্রাম্প সোস্যাল মিডিয়ায় আরো উল্লেখ করেছেন, ‘আমাদের দেশ থেকে গুরুতর অপরাধীদেরকে তাড়িয়ে দিতে দিচ্ছে না সুপ্রিম কোর্ট’।

 

Facebook Comments Box

Posted ৯:০৬ পূর্বাহ্ণ | শনিবার, ১৭ মে ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us