ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনালের বিবৃতিতে গভীর উদ্বেগ

সৌদি আরবে দুই বাংলাদেশীর মৃত্যুদন্ডের জবাবদিহিতা নিশ্চিতের আহবান

এনওয়াইভয়েস২৪ডটকম   প্রিন্ট
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬   সর্বশেষ আপডেট : ৬:৫৬ পূর্বাহ্ণ

সৌদি আরবে দুই বাংলাদেশীর মৃত্যুদন্ডের জবাবদিহিতা নিশ্চিতের আহবান

এনওয়াইভয়েস২৪ ডটকম

যুক্তরাষ্ট্রস্থ ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনাল, ইনক’র নির্বাহী পরিচালক এবং আমেরিকান ইন্টারন্যাশনাল বারের পরিচালক এটর্নী মঈন চৌধুরী ১৯ অক্টোবর সোমবার নিউইয়র্কে বার্তা সংস্থা এনওয়াইভয়েস২৪ ডটকমকে প্রদত্ত  বিবৃতিতে সৌদি আরবে গত ১৪ অক্টোবর দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করার সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট সকলের প্রতি।

বিবৃতিতে মঈন চৌধুরী উল্লেখ করেন,  এ বিষয়ে বাংলাদেশি কূটনৈতিক মিশনকে আগাম অবহিত করা হয়নি। তাই মৃত্যুদণ্ড কার্যকরের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানাচ্ছি।

১৯৬৩ সালের কনস্যুলার সম্পর্কবিষয়ক ভিয়েনা কনভেনশন বিদেশে আটক বিদেশি নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ কনস্যুলার সুরক্ষা নিশ্চিত করে। বিশেষ করে, কনভেনশনের ৩৬ অনুচ্ছেদে কনস্যুলার যোগাযোগ ও সাক্ষাতের অধিকার এবং ৩৭(ক) অনুচ্ছেদে বিদেশি নাগরিকের মৃত্যুর ক্ষেত্রে প্রাসঙ্গিক তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট কনস্যুলার দপ্তরকে অবহিত করার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, যদিও এই কনভেনশনে প্রতিটি মৃত্যুদণ্ড কার্যকরের আগে সংশ্লিষ্ট দেশের দূতাবাসকে আগাম অবহিত করার কোনো নিঃশর্ত বাধ্যবাধকতা স্পষ্টভাবে নির্ধারিত নেই, তথাপি কনস্যুলার যোগাযোগের সুযোগ, আইনজীবীর সহায়তা, অধিকার সম্পর্কে অবহিতকরণ এবং সংশ্লিষ্ট ঘটনাগুলোর পরিস্থিতি নিয়ে পূর্ণাঙ্গ ও তথ্যভিত্তিক পর্যালোচনা অত্যন্ত জরুরি।

সামগ্রিক পরিস্থিতির আলোকে ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনাল, সৌদি আরব সরকারকে বাংলাদেশ সরকারের কাছে সংশ্লিষ্ট বিচারিক নথিপত্র সরবরাহ এবং মৃত্যুদণ্ড কার্যকরের পরিস্থিতি সম্পর্কে পূর্ণাঙ্গ ব্যাখ্যা প্রদান করার আহবান জানাচ্ছে।  বাংলাদেশ সরকারকেও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখে ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটন করা এবং নিহত নাগরিকদের কনস্যুলার অধিকার যথাযথভাবে রক্ষা করা হয়েছিল কি না, তা নির্ধারণের প্রসঙ্গ রয়েছে এই বিবৃতিতে।

সংশ্লিষ্ট আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাসমূহ তাদের এখতিয়ারের আওতাভুক্ত, যথাযথভাবে নথিভুক্ত উদ্বেগগুলো পর্যালোচনা করতে পারে বলেও মনে করেন এটর্নী মঈন চৌধুরী।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, স্বচ্ছতা, যথাযথ আইনি প্রক্রিয়া এবং অভিবাসী জনগোষ্ঠীর সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে উপযুক্ত কূটনৈতিক, আইনি ও মানবাধিকারভিত্তিক পদক্ষেপ গ্রহণের সম্ভাবনা পর্যালোচনা করবে ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনাল। জাতীয়তা নির্বিশেষে প্রত্যেক মানুষের মর্যাদা, ন্যায়বিচার এবং বিদেশে অবস্থানরত নাগরিকদের প্রতি ন্যায্য আচরণ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মনে করছে ইমিগ্র্যান্টস ইন্টারন্যাশনাল।

Facebook Comments Box

Posted ৬:৫৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

nyvoice24 |

Address
New York
Phone: 347-623-7137
Email: nyvoice24@gmail.com
Follow Us