আমেরিকানরা কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: ইরান

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শনিবার, ২১ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৩৪ পূর্বাহ্ণ

আমেরিকানরা কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ‘আমরা জানি না, কীভাবে আমেরিকানদের বিশ্বাস করবো। তারা যা করেছে, তা আসলে কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা।’

শনিবার (২১ জুন) মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন তিনি।

আরাঘচি বলেন, ‘ইরান কখনোই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে রাজি হবে না।” একইসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় হুঁশিয়ার করে বলেন, ‘ইসরায়েলকে অবশ্যই আগ্রাসন বন্ধ করতে হবে। তার আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনার প্রশ্নই ওঠে না।’

সাক্ষাৎকারে যখন এনবিসি জানতে চায়, ইরানের পারমাণবিক ইস্যুতে দুই সপ্তাহের মধ্যে কূটনৈতিক সমাধান সম্ভব কি না— তখন আরাঘচি জবাব দেন, ‘এটা সম্পূর্ণ নির্ভর করছে আমেরিকানদের সদিচ্ছার ওপর। তারা কি আলোচনার মাধ্যমে সমাধান চায়, নাকি তাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে? তারা কি ইরানে হামলা চালাতে চায়?’

তিনি আরও অভিযোগ করেন, ‘আমেরিকানদের হয়তো এমন পরিকল্পনা থাকতে পারে এবং তারা হয়তো সেই পরিকল্পনা ঢাকতেই আলোচনার নাটক সাজাচ্ছে।’

এই মন্তব্যগুলো এমন সময় এল, যখন মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনা চরমে এবং যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে কৌশলগত অবস্থান পুনর্বিন্যাস করছে। ইরান বারবার দাবি করে এসেছে যে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, তবে সাম্প্রতিক সংঘাত পরিস্থিতি নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ সৃষ্টি করেছে।

Facebook Comments Box

Posted ৯:৩৪ পূর্বাহ্ণ | শনিবার, ২১ জুন ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us