নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
সোমবার, ১১ আগস্ট ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:১৮ পূর্বাহ্ণ
মুসলিম-বিদ্বেষী হামলার বিরুদ্ধে র্যালি।
‘বিশ্বে ৫৬টি মুসলিম রাষ্ট্র রয়েছে। সেগুলো ছেড়ে ক্যাথলিকদের খ্রিষ্টান রাষ্ট্র আমেরিকায় কেন এসেছো তোমরা। চলে যাও এখান থেকে’-এমন ধমক দেয়া হয় ৯ আগস্ট কানেকটিকাট স্টেটে স্ট্যামফোর্ড সিটিতে অবস্থিত ‘ইসলামিক কালচারাল সেন্টার অব নিউইয়র্ক’র মসজিদে মাগরিবের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়া মুসল্লীগণের উদ্দেশ্যে। এমন আচরণকে মুসলিম-বিদ্বেষী আচরণ হিসেবে অভিহিত করে অবিলম্বে এফবিআই-সহ বিভিন্ন সংস্থাকে পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মুসলিম আমেরিকানদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থার দাবি জানিয়েছে ‘দ্য কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স’ (কেয়ার) এর কর্মকর্তারা। কেয়ারের সংগৃহিত ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সাদা রংয়ের গাড়ি চালিয়ে এক ব্যক্তি মসজিদের সামনে আসেন। সে সময় মসজিদ থেকে শিশু সন্তানসহ নারীরাও বের হচ্ছিলেন। লোকটি গাড়ি থেকে বের হয়েই হযরত মোহাম্মদ (স:)কে উদ্দেশ্য করে এবং গোটা মুসলিম সমাজকে কটাক্ষ করে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন। ‘খ্রিস্টানদের দেশ আমেরিকায় তারা কেন এসেছে, অবিলম্বে তারা চলে যাক আমেরিকা ছেড়ে’-এমন হুমকিও উচ্চারিত হয়।
কেয়ারের কানেকটিকাট চ্যাপ্টারের চেয়ারম্যান ফারহান মেমোন বিবৃতিতে উল্লেখ করেছেন, শিশু-সহ মুসল্লীগণকে উদ্দেশ্য করেই মুসলিম বিদ্বেষী হামলার প্রাথমিক প্রক্রিয়া হিসেবে এভাবে হুমকি দেয়া হয়েছে। মসজিদ থেকে শান্তিপূর্ণভাবে বের হবার পর এমন আচরণে ভীত-সন্ত্রস্ত্র মুসল্লীরা। আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারি সকল বাহিনীর প্রতি আহবান জানাচ্ছি এই হামলাকে গুরুত্বের সাথে বিবেচনা করে যথাযথ পদক্ষেপ নিন। অণ্যথায় দুর্র্বৃত্তরা ভয়ংকর কিছু করার আস্কারা পাবে। এছাড়া কানেকটিকাটম কখনোই বিদ্বেষী হামলার অভয়ারণ্য হতে পারে না।
প্রসঙ্গত: উল্লেখ্য, গত ৭ মাস যাবত টেক্সাস, ক্যালিফোর্নিয়া, নিউইয়র্কসহ বিভিন্ন স্থানে মুসল্লীরা আক্রান্ত হয়েছেন। বেশ কটি মসজিদে হামলার ঘটনাও ঘটেছে। ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের নির্বিচার হত্যাযজ্ঞের পরিপ্রেক্ষিতে আমেরিকায় প্রতিবাদ-বিক্ষোভের কর্মসূচি শুরু হওয়ার পর গত বছর মুসলমানদের ওপর বিত্বেষমূলক হামলার ঘটনা ঘটেছে ৬৮৫৮টি। ১৯৯৬ সালের পর একক কোন বছরে আমেরিকায় মুসলিম বিদ্বেষী এত হামলার রেকর্ড নেই। ২০২৩ সালের তুলনাতেও তা ৭.৪% বেশী বলে কেয়ারের বিশ্লেষণে প্রকাশ পেয়েছে। কেয়ারের কেন্দ্রীয় কমিটির গবেষণা ও পরামর্শ বিষয়ক পরিচালক কোরি স্যালোর এ প্রসঙ্গে বলেছেন, গত ৩০ বছরের মধ্যে ২০২৪ সালে সবচেয়ে বেশী ইসলাম-বিদ্বেষী হামলার ঘটনা ঘটেছে আমেরিকায়। এরফলে সামাজিক সম্প্রীতি হুমকির মুখে পড়লেও খুব ক্ষেত্রেই পুলিশকে সক্রিয় হতে দেখা যাচ্ছে। অথচ যুক্তরাষ্ট্রের সংবিধানে সকল ধর্মের স্বাধীনতাকে নিশ্চিত করার অঙ্গিকার রয়েছে।
ছবির ক্যাপশন-র্যালি-এগেইনস্ট মুসলিম হেট ক্রাইম
মুসলিম-বিদ্বেষী হামলার বিরুদ্ধে র্যালি।
==========
Posted ৯:১৮ পূর্বাহ্ণ | সোমবার, ১১ আগস্ট ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর