আনিসুর রহমান
প্রিন্ট
বুধবার, ১৩ আগস্ট ২০২৫ সর্বশেষ আপডেট : ৮:৩৮ পূর্বাহ্ণ
বক্তব্য রাখছেন সভাপতি শরিফ লস্কর। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
যুক্তরাষ্ট্রস্থ ‘বাংলাদেশ হিউম্যান রাইটস কমিশন’র এক সভায় গাজায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দা এবং বিশ্বব্যাপী মানবাধিকার লংঘনের ঘটনাবলি অবসানে সকলকে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহবান জানানো হয়েছে। ১১ আগষ্ট সোমবার জ্যাকসন হাইটসে নবান্ন পার্টি হলে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় সংস্থাটির সভাপতি শরীফ আহম্মদ লস্কর বলেছেন, আমরা দেশ ও প্রবাসে মানবতার ফেরিওয়ালা হিসেবে কর্মরত রয়েছি। এই ধারা অব্যাহত রাখতে হবে সকলকে। একইসাথে সংস্থাটির আয়-ব্যয় সম্পর্কেও সকলকে সচেতন থাকতে হবে। স্বচ্ছ্বতা ও জবাবদিহিতা থাকলেই সংগঠন গতিশীল থাকে এবং পারস্পরিক সহযোগিতার দিগন্তও প্রসারিত হয়। তিনি সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন মানবতার কাজে সাড়া দেয়ার জন্যে।
সভায় নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
সাধারন সম্পাদক মো কায়সারুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় এ সভায় ছিলেন জনারধন চৌধুরী, সাংবাদিক আনিসুর রহমান (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), মোহাম্মদ পাটোয়ারী, প্রফেসর এম এ বাছের, এলিজা মুক্তা মনি, তাহমিনা খানম, তমা তাহের, মোহাম্মদ এন ইসলাম, মির জাকির, আনোয়ার হোসেন, আতোয়ার রহমান, শাহ মোহাম্মদ নাহার, রোকসানা আক্তার, আব্দুর রহমান, শাহ এম হোসেন, এসহাক মোল্লা প্রমুখ। এ সময় জানানো হয় যে, বাংলাদেশের নিজ এলাকা থেকে এমপি পদে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন সভাপতি শরিফ লস্কর। এজন্যে তিনি বিএনপি থেকে মনোনয়নের চেষ্টা করছেন। উল্লেখ্য, শরিফ লস্কর নিউইয়র্ক স্টেট বিএনপির সাথে বহুবছর যাবত ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন।
ছবির ক্যাপশন-১ হিউম্যান-লস্কর
বক্তব্য রাখছেন সভাপতি শরিফ লস্কর। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
ছবির ক্যাপশন-২ হিউম্যান-লস্কর
সভায় নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।
Posted ৮:৩৮ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ আগস্ট ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর