ইশমাম খানের কৃতিত্ব

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ০১ জুন ২০২৫   সর্বশেষ আপডেট : ৯:৩০ পূর্বাহ্ণ

ইশমাম খানের কৃতিত্ব

ইশমাম খান। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

নিউইয়র্কের স্টোনিব্রুক ইউনিভার্সিটি থেকে ‘ভার্সিট স্কলার’ হিসেবে বায়ো কেমিস্ট্রিতে ব্যাচেলর অব সায়েন্স করলেন ইশমাম খান। গত সপ্তাহে অনাড়ম্বর এক গ্র্যাজুয়েশন পার্টিতে ইশমাম খানকে বিশেষ কৃতিত্ব প্রদর্শনের জন্যে সম্মাননা পত্র প্রদান করা হয়েছে।

নিউইয়র্ক সিটির উডসাইডে বসবাসরত জামালপুরের সন্তান এমরান খান এবং নাসরিন শিল্পী দম্পতির কনিষ্ঠ পুত্র ইশমাম খান বায়ো কেমিস্ট্রিতে পিএইচডি করতে আগ্রহী।

বড়ভাই সৌখিন খানের সাথে ইশমাম খান। ছবি-এনওয়াইভয়েস২৪ ডটকম।

উল্লেখ্য, ইশমাম খানের বড়ভাই সৌখিন খানও বায়োলজিতে ব্যাচেলর অব সায়েন্স করার পর বহুজাতিক একটি কোম্পানীতে সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে কর্মরত রয়েছেন। তারা দু’ভাই-ই নিউইয়র্কের সেরা ব্রঙ্কস সায়েন্স থেকে হাই স্কুল গ্র্যাজুয়েশন করেন বিশেষ কৃতিত্বের সাথে। দুই পুত্র সন্তানের সুন্দর ভবিষ্যতের জন্যে সকলের দোয়া চেয়েছেন এমরান খান ও নাসরিস শিল্পী।

Facebook Comments Box

Posted ৯:৩০ পূর্বাহ্ণ | রবিবার, ০১ জুন ২০২৫

nyvoice24 |

Address
New York
Phone: 929-799-2884
Email: nyvoice24@gmail.com
Follow Us