নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ সর্বশেষ আপডেট : ৯:৩০ পূর্বাহ্ণ
নিউইয়র্কের ‘সেলিম ফাউন্ডেশন ইন্ক্’র উদ্যোগে একযোগে নীলফামারী ও রংপুরের শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হলো। উত্তরবঙ্গ তথা নীলফামারী ও রংপুরে অঙ্কুর সীড এন্ড হিমাগার (বিশমুড়ি , চাঁদেরহাট, নীলফামারী ), অঙ্কুর স্পেশালাইজড কোল্ড স্টোরেজ (মিঠাপুকুর, রংপুর ) এবং ব্লিং লেদার প্রোডাক্টস্ লিঃ (ঘনিরামপুর, তারাগঞ্জ, রংপুর) এর প্রতিষ্ঠাতা মোহাম্মদ সেলিম ২০২৩ সালের ২৩ জানুয়ারী নিউইয়র্কে ইন্তেকাল করেন। মোহাম্মদ সেলিমের অসামান্য অবদানকে স্মরণ করে তার ছোটভাই নিউইয়র্ক কমিউনিটির প্রিয়মুখ হাসানুজ্জামান হাসানের জ্যেষ্ঠ কন্যা নাওয়াল হাসান নিউইয়র্কে ‘সেলিম ফাউন্ডেশন ইন্ক্’ নামে একটি স্বেচ্ছাসেবী (অলাভজনক) প্রতিষ্ঠান গড়েন।
শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে সেলিম ফাউন্ডেশন। ছবি-এনওয়াইভয়েস২৪।
রংপুর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত সপ্তাহে সেলিম ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যাবসায়ী ও ব্লিং লেদার প্রোডাক্টস্ লিঃ এর চেয়ারম্যান ও এমডি হাসানুজ্জামান হাসান। শীতবস্ত্র বিতরণকালে তিনি তার মরহুম ভাইয়ের রুহের মাগফেরাত কামনা করে দোয়া প্রার্থনা করেন। এসময় তারাগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ মনোয়ার হোসেন সুমন, ব্লিং লেদার প্রোডাক্টস্ লিঃ এর জিএম এম এম খালিদ আহসান, হেড অব ফিন্যান্স মারুফ চৌধুরী, এইচ আর এন্ড অ্যাডমিন ম্যানেজার মোঃ আব্দুল্লাহ আল ফারুক, নীলফামারী অঙ্কুর সীড এন্ড হিমাগারের ফারুক প্রামানিক ও হায়দার আলী উপস্থিত ছিলেন। উল্লেখ যে, বাংলাদেশেও ‘সেলিম ফাউন্ডেশন ইন্ক্্’ নামে একটি স্বেচ্ছাসেবী (দাতব্য /সাহায্য ও অলাভজনক) প্রতিষ্ঠান শুরুর কাজ প্রক্রিয়াধীন রয়েছে। খুব শীঘ্রই ‘সেলিম ফাউন্ডেশন ইন্ক’র কার্যক্রম বাংলাদেশেও শুরু করা হবে বলে হাসানুজ্জামান হাসান জানান।
ছবির ক্যাপশন-সেলিম ফাউন্ডেশন-১
শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন সেলিম ফাউন্ডেশনের হাসানুজ্জামান হাসান-সহ নেতৃবৃন্দ। ছবি-এনওয়াইভয়েস২৪।
ছবির ক্যাপশন-সেলিম ফাউন্ডেশন-২
শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করে সেলিম ফাউন্ডেশন। ছবি-এনওয়াইভয়েস২৪।
===============
Posted ৯:৩০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
nyvoice24 | New York Voice 24
এ বিভাগের আরও খবর